Monday, June 8, 2026

কাঁথিতে মহিলা সংঘের নির্বাচনে বিরোধীদের হারিয়ে বড় জয় তৃণমূলের 

Date:

Share post:

কাঁথি ১ ব্লকের বাদলপুর সাথী প্রাথমিক বহুমুখী মহিলা সংঘ সমবায় সমিতির নির্বাচনে জয়ী হল তৃণমূল। মঙ্গলবার অনুষ্ঠিত এই ভোটে মোট ১৩টি আসনের মধ্যে ৯টিতে জয় পেয়েছে শাসক দল। বাকি চারটি আসন বিরোধীদের দখলে গেছে। ফল ঘোষণার পরই উচ্ছ্বাসে ফেটে পড়েন তৃণমূলের কর্মী-সমর্থকেরা। জানা গিয়েছে, কাঁথি ১ ব্লকের মোট ৮টি অঞ্চলের মধ্যে ৬টিতেই সংঘ নির্বাচনে সাফল্য পেয়েছে তৃণমূল। এই ফলকে বড় রাজনৈতিক বার্তা হিসেবেও দেখছেন স্থানীয় নেতৃত্ব।

ব্লক তৃণমূল সভাপতি সুনীত পট্টনায়েক বলেন, ‘‘আমাদের নেত্রী মহিলাদের জন্য যেভাবে উন্নয়ন করেছেন, তাতে বাংলার মহিলারা সব নির্বাচনেই তৃণমূলকে আশীর্বাদ করছেন। এই নির্বাচনের ফলাফলও তার হাতেনাতে প্রমাণ।’ স্থানীয় সূত্রের দাবি, ভোটের দিন থেকে ফল ঘোষণার আগ পর্যন্ত এলাকায় উৎসবমুখর পরিবেশ ছিল। ফল ঘোষণার পর তা আরও তীব্র হয়। তৃণমূলের এই সাফল্যে শাসকদলের কর্মী-সমর্থকেরা রাস্তায় নেমে মিষ্টি বিলি করেন ও আনন্দ মিছিল বের করেন।

আরও পড়ুন- ”এক রাতে সব নষ্ট হয়ে গেল”, বন্যা পরিস্থিতি নিয়ে চিন্তায় দোলন

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

Related articles

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...

বিশাখাপত্তনমে ইস্পাত প্ল্যান্টে অগ্নিকাণ্ড! গলিত লোহা ছিটকে মৃত ৫ শ্রমিক 

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় (ভিএসপি) অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টিল মেল্ট...

বৈভবের প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা 

ভারতীয় ক্রিকেটে দেশজুড়ে উত্তেজনার সৃষ্টি করেছে মাত্র ১৫ বছর বয়সী এক কিশোর, বৈভব সূর্যবংশী। ভারতীয় টি-টোয়েন্টি দলে ডাক...