Wednesday, May 13, 2026

”এক রাতে সব নষ্ট হয়ে গেল”, বন্যা পরিস্থিতি নিয়ে চিন্তায় দোলন

Date:

Share post:

দুর্গাপুজোর আগে হঠাৎ মেঘ ভাঙ্গা বৃষ্টি। জলমগ্ন গোটা কলকাতা। বিশেষ করে যারা বেসমেন্টে গাড়ি রাখেন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের গাড়ি, বাইক। জলের তলায় ডুবে গিয়েছে সবকিছুই। একই সমস্যার মুখে পড়েছেন অভিনেত্রী দোলন রায়। ভাবতেই পারেন নি একরাতের মধ্যে এভাবে সব নষ্ট হয়ে যেতে পারে।

নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট করেন দোলন। ভিডিওতে দেখা যাচ্ছে জলমগ্ন বেসমেন্টের মধ্যে ডুবে রয়েছে একাধিক গাড়ি। নীল রঙের গাড়িটি অভিনেত্রীর। ভিডিওতেই তিনি বলেন অনেক ক্ষতি হয়ে গেল। অনেক দামি দামি জিনিস ছিল। দীপঙ্কর দে’র গলাও শুনতে পাওয়া যায়। পরে প্রশ্ন করতে দোলন জানান প্রায় গোটা সংসার থাকে তাঁর গাড়িতে। এখন মন খারাপ ছাড়া অন্য কিছু করার নেই। ভাবতেই পারছেন না কিভাবে এই সমস্যা থেকে বেরোবেন।

দোলন বলেন, ‘’পাম্প দিয়ে জল কমানোর চেষ্টা করছে ওরা। কিন্তু মনে হয় না লাভ হবে। গাড়িতে বেশ কিছু কাগজপত্র রয়েছে। শাড়িও রয়েছে, শ্যুটিং করার সময় আমি সেগুলো ব্যবহার করি। এছাড়াও পুজোয় দেবো বলে কিছু উপহারও গাড়ির মধ্যে আছে। এক রাতে এত কিছু হয়ে যাবে বুঝতে পারিনি।’’ অভিজাত আবাসনের মধ্যেই এভাবে ক্ষতির মুখোমুখি হয়ে রীতিমত বিভ্রান্ত অভিনেত্রী ও তাঁর পরিবার। পাশে থাকার বার্তা দিয়েছেন সহকর্মীরা।

আরও পড়ুন- নোনাডাঙায় জমি বরাদ্দ হিডকোর, ই-অকশন ১৬ অক্টোবর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

জীবন যুদ্ধে হার মানলেন, টুটুহীন মোহনবাগান

লড়াই শেষ, জীবনযুদ্ধে হার মানলেন স্বপন সাধন বোস। ভারতীয় ফুটবলে যিনি পরিচিত টুটু(Tutu Bose) নামে। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস...

বিরাট ধাক্কা আসতে চলেছে: কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাসের পরই সতর্ক করলেন শিল্পপতি

একদিকে দেশের প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতির মতো কাজে ফেরার বার্তা দিচ্ছেন। অন্যদিকে তাঁরই পেট্রোলিয়াম মন্ত্রী কেন্দ্রের সরকারের জ্বালানি (fuel)...

স্কুলবেলা থেকে মুখ্যমন্ত্রী! আজও ‘রবিদা’র সেলাইয়েই ভরসা শুভেন্দু অধিকারীর

রাজনীতিতে অনেক বদল এসেছে, সময়ের নিয়মে পদেরও পরিবর্তন হয়েছে। কিন্তু রুচি এবং ভরসায় বিন্দুমাত্র বদল আনেননি রাজ্যের নতুন...

পরবর্তী পরিকল্পনা নির্ধারণ: বুধে ৪১ দফতরের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পরে দ্রুততার সঙ্গে দফতরগুলিকে সক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...