Thursday, March 26, 2026

‘তুমি মা মুক্তি’ গানের মাধ্যমে দ্বিতীয়ার শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

শুরু হয়ে গেছে মাতৃপক্ষ। বৃষ্টি দুর্যোগ মাথায় দিয়েও দেবীর আগমনের প্রহর গুনছে বাঙালি। বেশ কিছু মণ্ডপের প্রতিমা এসে গেছে, অনেক জায়গায় পুজো উদ্বোধন হয়ে গেছে। ভিলেন বৃষ্টির দৌরাত্মের মাঝেও থেমে থাকেনি উৎসবের আমেজ। আজ মঙ্গলবার দ্বিতীয়ার শুভ মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজের সোশ্যাল হ্যান্ডেলে নিজের কথা ও সুরে ইন্দ্রনীল সেনের (Indranil Sen)গাওয়া একটি গান পোস্ট করে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন। তিনি লিখলেন,
“তুমি মা মুক্তি
তুমি মা স্বস্তি
তুমি মা সর্বং স্বাহা…”
সকলকে জানাই দ্বিতীয়া’র আন্তরিক শারদ শুভেচ্ছা।
এই উপলক্ষে আপনাদের সবার সঙ্গে আমার লেখা ও সুর করা আর একটি পুজোর নতুন গান শেয়ার করে নিচ্ছি।”

প্রসঙ্গত, শহর ও গ্রামের একাধিক পুজো মণ্ডপে শুরু হয়ে গিয়েছে উদ্বোধনের পালা। মুখ্যমন্ত্রীর হাত ধরে মহালয়ার দিন থেকেই সেই সূচনা মনে করিয়ে দিচ্ছে বার বার যে শারদ উৎসব শুধু ধর্মীয় নয়, এটি বাঙালির আবেগ, ঐতিহ্য ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য মিলনক্ষেত্র।

 

Related articles

রাম নমবীতে সম্প্রীতির শোভাযাত্রা, বিজেপির বিভাজনের রাজনীতিকে কটাক্ষ কুণালের

রাম নবমীতে কলকাতায় সম্প্রীতির শোভাযাত্রায় অংশ নিলেন বেলেঘাটা কেন্দ্রের তৃণমূল (TMC) প্রার্থী কুণাল কুমার ঘোষ (Kunal Kumar Ghosh)।...

গণনার দিন EVM খুব ভাল করে দেখে নিতে হবে: দুবরাজপুর থেকে সতর্ক বার্তা তৃণমূল সভানেত্রীর

ভোটার লিস্টে (Voter List) কারচুপির পরে ইভিএম-এ গোলমাল করতে পারে গেরুয়া শিবির। বৃহস্পতিবার, দুবরাজপুরে দলীয় প্রার্থীর হয়ে প্রচার...

IPL: শোকের আবহে আড়ম্বরহীন বোধন, ফাইনালের দিন জমকালো আয়োজন

আড়ম্বরহীন বোধন আইপিএলের(IPL)। জাঁকজমকপূর্ণ উদ্বোধনের বদলে শোক ও শ্রদ্ধার পরিবেশেই শুরু হচ্ছে আইপিএলের। গত বছরে চিনাস্বামীতে (Chinaswami) মর্মান্তিক...

পদ্মায় বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৪! চলছে উদ্ধারকাজ

বাংলাদেশে (Bangladesh) পদ্মা নদীতে (Padma river) ভয়াবহ দুর্ঘটনা! ফেরিতে ওঠার আগেই নদীতে তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস। ঘটনার জেরে...