Friday, June 12, 2026

প্রাথমিকের পর ফের SSC মামলায় পার্থ-অর্পিতাকে তলব ইডির

Date:

Share post:

ফের এসএসসি নিয়োগ মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে (Arpita Mukherjee) তলব করতে চলেছে ইডি (ED)। আগামী সপ্তাহেই দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য ইডি দফতরে ডাকা হতে পারে বলে খবর। এর আগে প্রাথমিক নিয়োগ মামলায় গ্রেফতার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। তখন এই মামলার তদন্তভার ছিল ইডি ও সিবিআই-এর হাতে।

বর্তমানে এসএসসি নিয়োগ মামলার তদন্ত করছে ইডি। বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গাতে পার্থ ও অর্পিতার নাম এসেছে। এদিন এই নিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। কেবল পার্থ-অর্পিতাই নন, এই মামলার তদন্তে আরও কয়েক জনকে চলতি মাসেই তলব করার পরিকল্পনা রয়েছে। একাধিক চাকরিপ্রার্থীর বয়ান নথিবদ্ধ করার পরিকল্পনাও রয়েছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর। আরও পড়ুন: পরিবারের ১০ জনের নাম চূড়ান্ত ভোটার তালিকায় বিচারাধীন, আতঙ্কে মৃত্যু বৃদ্ধার!

প্রসঙ্গত, ২০২২ সালের জুলাই মাসে প্রাথমিক নিয়োগ মামলায় গ্রেফতার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়। দীর্ঘ তল্লাশির পর অর্পিতার দু’টি ফ্ল্যাট থেকে নগদ প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার করেছিল ইডি। তার পরেই দু’জনকে গ্রেফতার করা হয়। বর্তমানে দু’জনেই জামিনে মুক্ত।

Related articles

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...