Saturday, June 13, 2026

দর্শকশূন্য ‘দ্য কেরালা স্টোরি ২’, একাধিক হলে শো বাতিল

Date:

Share post:

‘দ্য কেরালা স্টোরি ২’ (The Kerala Story 2) মুক্তি পেয়েছে ২৭ ফেব্রুয়ারি। মুক্তির আগে থেকেই এই ছবি নিয়ে বিতর্ক তুঙ্গে। সাধারণত যেকোন বিতর্কিত ছবি (Film) নিয়ে দর্শকদের উৎসাহ থাকে তুঙ্গে কিন্তু এই ক্ষেত্রে উলটপুরাণ! কেরলের একাধিক প্রেক্ষাগৃহে (Cinema Hall) ছবির দর্শক উপস্থিতি একেবারেই আশানুরূপ নয়। কোচি, ত্রিশূর এবং কোঝিকোডের কিছু হলে প্রথম রাতে যথেষ্ট দর্শক না থাকায় শো বাতিল হয়েছে। দ্বিতীয় দিনেও অগ্রিম বুকিং সীমিত। উল্লেখ্য, The Kerala Story 2-এ মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন উল্কা গুপ্তা, আদিতি ভাটিয়া এবং ঐশ্বর্য ওঝা।

শুধু তাই নয়, তিরুবনন্তপুরমে মল অব ট্রাভানকোর, লুলু মল, অ্যারিস এবং গ্রিনফিল্ড সিনেমাসে ছবির শো নির্ধারিত হয়েছে। লুলু মলে বিক্রি হয়েছে ২৫টি টিকিট, অ্যারিসে দুপুর ২.৪৫-এর শোর জন্য বুকিং হয়েছে মাত্র পাঁচটি। হলের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ন্যূনতম ১০টি টিকিট বিক্রি হলে তবেই শো চালানো হবে। কমাখ্যা নারায়ণ সিং পরিচালিত এবং বিপুল অমৃতলাল শাহ প্রযোজিত এই ছবিতে দাবি করা হয়েছে কিছু তরুণী হিন্দু নারী আন্তঃধর্মীয় বিবাহের নেশায় নির্যাতন ও বলপূর্বক ধর্মান্তরের শিকার হন।

ট্রেলার মুক্তির পর থেকেই ছবিটি বিতর্কের কেন্দ্রে উঠে আসে। নির্মাতারা জানান ছবিটি তরুণীদের উদ্দেশে এক ধরণের সতর্কবার্তা, আন্তঃধর্মীয় প্রেম বা সম্পর্ক ব্যক্তিসত্তা ও স্বাধীনতা কতটা ক্ষতিকর সেটাই বোঝানো হয়েছে। কিন্তু তাদের সেই যুক্তি যে একেবারেই ধোপে টেকেনি সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...