পশ্চিম এশিয়ায় সংঘর্ষের জের, মার্কিন কনস্যুলেটের নিরাপত্তা বাড়াল কলকাতা পুলিশ

ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেইনি-সহ একাধিক শীর্ষ নেতৃত্ব। বিশ্বের বিভিন্ন দেশে এই ঘটনার প্রতিবাদে পথে নেমেছেন বহু মানুষ। পাকিস্তানে করাচি-সহ একাধিক জায়গায় হিংসার নিদর্শন পাওয়া গিয়েছে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ২৩ জন নিহত এবং ১২০ জনেরও বেশি আহত হয়েছেন। রবিবার বিক্ষোভকারীরা একটি মার্কিন কনস্যুলেটে হামলা চালায় এবং সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়। এমতাবস্থায় আগেভাগেই সতর্ক হল কলকাতা পুলিশ (Kolkata Police)। কলকাতার মার্কিন কনস্যুলেটের (US Consulate) নিরাপত্তা বাড়াল লালবাজার। কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার এই নিয়ে একটি নির্দেশিকা জারি করেছেন।
Sponsored

নির্দেশিকায় জানানো হয়েছে মার্কিন কনস্যুলেটের (US Consulate) নিরাপত্তা দ্বিগুণ করা হয়েছে। যথেষ্ট পরিমান র্যাপিড অ্যাকশন ফোর্স (RAF) ও আর্মড পুলিশ মোতায়েন করা হয়েছে। কলকাতায় মার্কিন দূতাবাসটি শেক্সপিয়ার সরণি থানা এলাকায় থাকায় সংশ্লিষ্ট থানাকেও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
Sponsored

উল্লেখ্য, খামেইনির মৃত্যুর প্রতিবাদে রবিবার SUCI ধর্মতলা থেকে মার্কিন কনস্যুলেট পর্যন্ত মিছিল করে। কিন্তু, গন্তব্যে পৌঁছনোর আগেই সেই মিছিল আটকে দেওয়া হয় কলকাতা পুলিশের তরফে। এরপরেই যেকোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে লালবাজারের তরফে বাড়ানো হয়েছে মার্কিন কনস্যুলেটের নিরাপত্তা।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
8h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
8h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
9h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
9h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
9h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
9h ago
More from শিরোনাম
View All →
শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
10h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
11h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
12h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
12h ago

আমার কোনও ছুঁৎমার্গ নেই, দরকারে ককরোচদের কর্মসূচিতে যাব: বার্তা মমতার
12h ago
