Tuesday, June 23, 2026

নারী ক্ষমতায়নের বার্তা! শিলংয়ে উইপস ইস্টার্ন রিজিয়নের আঞ্চলিক অনুষ্ঠান 

Date:

Share post:

অনুষ্ঠিত হল পাবলিক সেক্টরে কর্মরত মহিলাদের সংগঠন ফোরাম অব উইমেন ইন পাবলিক সেক্টর (উইপস)-এর ইস্টার্ন রিজিয়ন চ্যাপ্টারের আঞ্চলিক অনুষ্ঠান। অনুষ্ঠানের আয়োজক ছিল NEEPCO। অনুষ্ঠানে পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত সাংবাদিক প্যাট্রিসিয়া মুখিম “Make Moves, Not Excuses!” শীর্ষক আলোচনায় উপস্থিতদের নতুন দিশা দেখান। NEEPCO-র ডিরেক্টর (পার্সোনেল) ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রাজেশ কুমার ঝা ক্ষমতার কাঠামোর ভেতর চলার কৌশল ও সিদ্ধান্ত প্রভাবিত করার প্রক্রিয়া নিয়ে মত প্রকাশ করেন। অন্যদিকে, আইডব্লিউটিও ইউনিটের কর্নেল মেঘা অস্তাগিকার তাঁর বক্তব্যে প্রচলিত লিঙ্গভূমিকার গণ্ডি ভেঙে এগোনোর আহ্বান জানান।

সভাপতিত্ব করেন উইপস ইস্টার্ন রিজিয়নের প্রেসিডেন্ট স্বাগতা সেন রায়। উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট নেহা দুগার, সেক্রেটারি রঞ্জনা চক্রবর্তী, জয়েন্ট সেক্রেটারি এলবিন ডি. ডোল-সহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্য। পূর্বাঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে সদস্যদের উত্সাহী অংশগ্রহণে অনুষ্ঠানটি এক প্রাণবন্ত রূপ পায়। সমাপ্তি লগ্নে সর্বসম্মতিক্রমে বলা হয়, নারীর ক্ষমতায়ন ও পাবলিক সেক্টরে নেতৃত্ব গড়ে তুলতে উইপসের ভূমিকা অগ্রগণ্য।

আরও পড়ুন- রাতভর বৃষ্টিতে জলজটে স্তব্ধ কলকাতা, বিপর্যস্ত রেল–বিমান-মেট্রো পরিষেবা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...