Tuesday, June 23, 2026

জলজটকে হাতিয়ার করে রাজনীতি! বিরোধীদের ‘কুৎসা’ ভেস্তে দিয়ে জবাব তৃণমূলের 

Date:

Share post:

কলকাতায় প্রায় অর্ধশতকের রেকর্ড বৃষ্টি। সোমবার রাত থেকে একটানা বর্ষণে শহরের বহু এলাকা হাঁটুসমান জলে ডুবে গেলেও, মঙ্গলবার সকাল থেকেই পুরসভা ও প্রশাসনের তরফে জোরকদমে জল নামানোর কাজ চলে। দিনের শেষে বেশিরভাগ জায়গা থেকেই জল নেমে যায়। কিন্তু এতকিছুর পরও বাম ও বিজেপি-সহ বিরোধীরা শহরের জলজট নিয়ে শুরু করল ‘রাজনৈতিক কুৎসা’।

তৃণমূলের কড়া জবাব, “২৫০ মিমি বৃষ্টি মানে রেকর্ড। গড়িয়ায় ৩৩২ মিমি বৃষ্টি হয়েছে। এত অস্বাভাবিক বৃষ্টিতেও প্রশাসন দ্রুত জল নামিয়েছে। অথচ দিল্লি, মুম্বই, আমেদাবাদ বা সুরাটে বিজেপি শাসনে মাত্র ১০০-১২০ মিমি বৃষ্টিতেই রাস্তাঘাট ডুবে যায়, মানুষ চরম দুর্ভোগে পড়েন। সেগুলো নিয়ে বিজেপি মুখ খোলে না, শুধু কলকাতার বিরুদ্ধেই অপপ্রচার চালায়।”

শুধু বিজেপিই নয়, বামেদের দিকেও তোপ দাগল শাসক দল। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের কটাক্ষ, “বাম আমলে ব্যাঙে হাঁচলেও জল জমত, দিনের পর দিন জল নামত না। তখনও আমরা সমালোচনা করতাম, তবে কাজও করতাম মানুষের পাশে থেকে। বিরোধীরা কি আজ তা করছে? শুধু সোশ্যাল মিডিয়ায় সমালোচনাই তাদের কাজ।”

তৃণমূলের দাবি, বিরোধীদের আসল উদ্দেশ্য পুজোর মুখে আতঙ্ক সৃষ্টি করা। “মানুষ জানেন কারা পাশে থাকে আর কারা শুধু রাজনীতি করে। কুৎসা চালিয়ে মানুষের সমর্থন পাওয়া যায় না,” সাফ জানিয়ে দিয়েছে শাসক শিবির।

আরও পড়ুন – নারী ক্ষমতায়নের বার্তা! শিলংয়ে উইপস ইস্টার্ন রিজিয়নের আঞ্চলিক অনুষ্ঠান 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...