Tuesday, June 23, 2026

জলমগ্ন চিড়িয়াখানায় খাঁচা থেকে বেরিয়ে পড়ল কুমির, তারপর যা হল..

Date:

Share post:

অতিভারী বৃষ্টিতে জলমগ্ন তিলোত্তমায় একদিকে যেমন সাধারণ মানুষের দুর্ভোগের ছবিটা ধরা পড়েছে ঠিক সেভাবে সমস্যায় পড়ে আলিপুর চিড়িয়াখানার (Alipore Zoological Garden) আবাসিকরাও। জল থৈথৈ চিড়িয়াখানায় সুযোগ পাওয়া মাত্রই নিজের জন্য নির্ধারিত ঘর থেকে বেরিয়ে পড়ল কুমির। মঙ্গলে দিনভর হিংস্র জলজ প্রাণীর চিড়িয়াখানা প্রাঙ্গণে জলে ঘোরাঘুরিতে আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড় চিড়িয়াখানার কর্মীদের। কুমির বাগে আনতে হুলুস্থুল কাণ্ড!

বুধবার আলিপুর চিড়িয়াখানার সার্ধশতবর্ষ পূর্তি অনুষ্ঠান। আজ বনমন্ত্রী বীরবাহ হাঁসদার (Birbaha Hansda) উপস্থিতিতে সেখানে একাধিক কর্মসূচি রয়েছে। তার আগে মঙ্গলবার কুমির নিয়ে রীতিমতো চিন্তায় পড়ে গেছিলেন চিড়িয়াখানার কিপাররা। ভাগ্যিস বৃষ্টি আর জলমগ্ন কলকাতার কারণে দর্শক চিড়িয়াখানামুখী হননি, না হলে হয়তো তাঁদের খাঁচার ভিতরে থেকে দেখতে হতো বাইরে থাকা কুমিরকে। তিলোত্তমার চিড়িয়াখানায় ১৭ -১৯টির মতো কুমির রয়েছে। খবর, অতিপ্রবল বৃষ্টিতে এই বন্যপ্রাণ সংরক্ষণ কেন্দ্রে জল জমে যায়। একাধিক আবাসিকদের খাঁচায়ও জল ঢুকে বিপত্তি ঘটে। জলমগ্ন কুমিরের খাঁচা সংলগ্ন যে নালা রয়েছে এখানকার জলস্তর বাড়লে তারা নালা দিয়ে বেরিয়ে আসে হিংস্র প্রাণীটি। যেহেতু এখানকার সঙ্গে আদি গঙ্গার যোগ রয়েছে, তাই চিন্তা বাড়ছিল কর্তৃপক্ষের।তবে কর্মীদের তৎপরতায় কুমিরগুলি চিড়িয়াখানার বাইরে যেতে পারেনি। তাদের নিরাপদে নিজেদের খাঁচায় ফেরানো বলে জানা গিয়েছে। কারোর কোনও ক্ষতি হয়নি।

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...