Tuesday, June 23, 2026

বুধের সকালে রোদের দেখা, পুরসভার তৎপরতায় জল নেমেছে শহরে

Date:

Share post:

দেবীপক্ষের শুরুতেই ‘অসুর’ বৃষ্টির দাপটে কোণঠাসা হয়ে পড়ে কল্লোলিনী। যদিও কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) প্রবল তৎপরতা ও প্রচেষ্টায় জলমগ্ন শহরকে অনেকটাই স্বাভাবিক করা গেছে। বেশ কিছু রাস্তায় এখনও জল জমে রয়েছে বলে বুধের সকালে খবর মিলেছে। তবে যেভাবে এদিন রোদ উঠেছে তাতে পরিস্থিতি দ্রুতই সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যাওয়া বলে আশা করছেন পুরকর্মীরা। রাতভর কাজ করার পর সকালেও পাম্প – সাকশন মেশিন চলছে। তাহলে কি এবারের মতো পুজোর আগে দুর্যোগ কেটে গেল? আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে, সকালবেলা রোদের দেখা মিললেও বেলা বাড়তেই আকাশ মেঘাচ্ছন্ন হবে। আগামী শনিবার পর্যন্ত কলকাতায় বৃষ্টির পূর্বাভাস থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। বরং ষষ্ঠীর দিন থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে।

উত্তর বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূল সংলগ্ন সমুদ্রে ঘণ্টায় ৪৫ কিলোমিটারের বেশি বেগে হাওয়া বইতে পারে। আগামী শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার কিছু নিষেধাজ্ঞা জারি রয়েছে। আজ কলকাতাসহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে দুই উপকূলীয় জেলা দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়াতে। যদিও দুর্যোগ পুরোপুরি কেটে গেছে সেটা এখনই বলা সম্ভব নয়, কারণ বৃহস্পতিবার সাগরে ফের নিম্নচাপ তৈরি আশঙ্কা রয়েছে। উত্তরের জেলাগুলিতেও আগামী দুদিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে উইকেন্ডে পরিস্থিতি বদলে যাবে।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...