Tuesday, June 23, 2026

এশিয়া কাপ ফাইনালে ফের ভারত-পাক! অঙ্ক কী বলছে?

Date:

Share post:

বুধবার সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামছে ভারত। প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে কিছুটা সুবিধা জনক জায়গায় আছে ভারত। মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে জিতে ফাইনালের দৌড়ে আছে পাকিস্তানও।

আগামী ২৮ অগাস্ট ফের মুখোমুখি হবে ভারত-পাকিস্তান? দেখে নিন অঙ্ক কী বলছে
ভারতের পয়েন্ট সংখ্যা এখন ২। বুধবার বাংলাদেশের বিরুদ্ধে জিতলে টিম ইন্ডিয়ার পয়েন্ট সংখ্যা হবে ৪। ফলে ভারতের ফাইনালে স্থান প্রায় নিশ্চিত হয়ে যাবে। পাকিস্তানের মতো বাংলাদেশও রয়েছে দুই পয়েন্টে। বুধবার ভারতের বিরুদ্ধে খেলবে তারা। যদি এই ম্যাচে বাংলাদেশ জিতে যায়, তা হলে ফাইনালে ওঠার ব্যাপারে তারাই এগিয়ে যাবে।

তবে ভারত বাংলাদেশ ম্যাচের দিকে নজর থাকবে পাকিস্তানেরও। বুধবার ভারত জিতে গেলে, পাকিস্তানের মতো বাংলাদেশেরও হবে দুই ম্যাচে দুই পয়েন্ট। সে ক্ষেত্রে বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচটি যে দল জিতবে, তারাই উঠে যেতে পারে।
এর পাশাপাশি থাকছে রানরেটের অঙ্ক। পাকিস্তানকে হারিয়ে দেয় বাংলাদেশকে এবং ভারত দুটি ম্যাচের মধ্যে একটিতে জেতে তাহলে তিনটি দলেরই পয়েন্ট হবে চার। ফলে রান রেট তখন গুরুত্বপূর্ণ হবে।

_

_

_

_

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...