Tuesday, February 3, 2026

বালোচিস্তানে ফের জঙ্গি হামলার মুখে জাফর এক্সপ্রেস! ১০ ঘণ্টায় দ্বিতীয় আক্রমণ

Date:

Share post:

আবার হামলা বালোচিস্তানের জাফার এক্সপ্রেসে। বিস্ফোরণে লাইনচ্যুত ট্রেনের ৬টি কামরা। মঙ্গলবার বালোচিস্তানের (Balochistan) মাস্তুং জেলার দাশ্ত অঞ্চলে দুর্ঘটনার সময় ৪০০ জনের বেশি যাত্রী ছিল ট্রেনটিতে। ফলে বড় ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। আহত বহু। হতাহত অনেকে।

পাকিস্তানের পেশোয়ার থেকে কোয়েটার উদ্দেশে যাচ্ছিল ট্রেনটি। প্রাথমিকভাবে অনুমান, আইইডি বিস্ফোরণের (IED explosion) জেরে এই ঘটনা ঘটেছে। তবে কারা হামলা চালিয়েছে তা এখনও পরিষ্কার নয়। এখনও পর্যন্ত কোনও এই হামলার দায় নেয়নি। যেখানে দুর্ঘটনাটি ঘটেছে সেখানে বালোচ বিদ্রোহীদের ঘাঁটি। অনুমান করা হচ্ছে হামলার পিছনে রয়েছে বালোচ বিদ্রোহীরাই। এই নিয়ে চলতি অগাস্ট মাসে ৫ বার পাকিস্তানের যাত্রীবাহী ট্রেনে হামলা হল।

আরও পড়ুন: ছয় বছর ধরে প্রতিশ্রুতি ভঙ্গ মোদি-শাহর! লাদাখে বিজেপি পার্টি অফিসে আগুন

গত মার্চে বোলানে জাফার এক্সপ্রেস অপহরণ করেছিল বালোচ বিদ্রোহীরা। দীর্ঘ অভিযানের পর পাক সেনার তরফে দাবি করা হয় সব বিদ্রোহীদের হত্যা করে অপহৃতদের উদ্ধার করা হয়েছে। যদিও পালটা বিদ্রোহীদের বক্তব্য, ৪৮ ঘণ্টার সময়সীমা পার হওয়ার পর ২১৪ জন পণবন্দিকে খুন করা হয়েছে। এরপর গত ১০ অগাস্ট হামলা হয়েছিল জাফার এক্সপ্রেসে। তখন ট্রেনের ৫টি কামরা লাইনচ্যুত হয়। তবে মঙ্গলবারের হামলা কার্যত ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় হামলা। মঙ্গলবার সকালেই বালুচিস্তানের মূল রেল সংযোগকারী লাইনে আরও একটি আইডি বিস্ফোরণের (IED explosion) ঘটনা ঘটেছিল।

spot_img

Related articles

ছাগল চুরির ‘গোপন কথা’ ফাঁস, চুঁচুড়ায় বন্ধুকে খুনের দায়ে যাবজ্জীবন দুই যুবকের

ছাগল চুরির কথা মালিককে বলে দেওয়ার অপরাধে বন্ধুকে পিটিয়ে খুনের সাজা ঘোষণা করল আদালত। ২০২১ সালের সেই চাঞ্চল্যকর...

বেলডাঙায় NIA তদন্ত: চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য

তিল থেকে তাল করে রাজ্যকে অপদস্থ করার নতুন পথ তৈরি হয়েছিল মুর্শিদাবাদের বেলডাঙায়। পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে...

কে অভদ্র? নির্বাচন কমিশনার জ্ঞানেশের দাবিতে যথার্থ প্রশ্ন অভিষেকের

বাংলার প্রতি নির্বাচন কমিশন যে রাজনৈতিক উদ্দেশ্যমূলক আচরণ চালাচ্ছে, তার পাল্টা প্রশ্ন করা হলেই খোলসের মধ্যে মুখ লুকিয়ে...

রইল দুটি পা! অস্ট্রেলিয়ায় গান্ধীমূর্তির গোটাটাই চুরি হয়ে গেল

বার্তা দিত দুই দেশের সাংস্কৃতিক আদান প্রদানের। অথচ রাতের অন্ধকারে রাতারাতি গোটা মূর্তিটাই চুরি হয়ে গেল। পড়ে রইল...