Thursday, March 26, 2026

প্রকাশিত প্রাথমিক TET ফল, শুভেচ্ছা শিক্ষামন্ত্রীর: বৃহস্পতিবার দুপুরে পর্ষদের ওয়েবসাইটে OMR শিট

Date:

Share post:

প্রকাশিত প্রাথমিক TET-এর ফল। ২০২৩-এর ২৪ ডিসেম্বর পরীক্ষা হয়। কিন্তু OBC মামলার জটে এতদিন আটকে ছিল ফল। বুধবার বিকেল পাঁচটা প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পাচ্ছেন পরীক্ষার্থীরা। ফল প্রকাশের পরে সফলদের শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। বৃহস্পতিবার দুপুর ২টোর পরে পর্ষদের ওয়েবসাইটে ওএমআর শিট আপলোড করা হবে বলে জানানো হয়েছে।

এ বছর মোট ৩০৯০৫৪ জন রেজিস্টার করেছিলেন। এঁদের মধ্যে পরীক্ষা দিয়েছেন ২৭৩১৪৭ জন। উত্তীর্ণ ৬৭৫৪ জন। এক থেকে দশের মধ্যে রয়েছে ৬৪ জন।
আরও খবর: ভোটার তালিকার কোনও নিরাপত্তা ছিল না: মেনে নিয়ে সংশোধন কমিশনের

ফল প্রকাশের পরে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ব্রাত্য বসু লেখেন, প্রাথমিক শিক্ষকের যোগ্যতা-নির্ণায়ক TET ২০২৩-এর ফল আজ প্রকাশিত হল। সমস্ত সফল পরীক্ষার্থীকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। পূর্ববর্তী টেট পরীক্ষাগুলিতে যাঁরা যোগ্যতা অর্জন করেছেন তাঁদের মধ্যে থেকে নিয়োগের জন্যও মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে শীঘ্রই শূন্যপদ পূরণের জন্য বিদ্যালয় শিক্ষা বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চলেছে।

মূলত ওবিসি জটিলতার কারণেই টেটের ফল প্রকাশ করতে পারছিল না প্রাথমিক শিক্ষা পর্ষদ। টেটের ফলপ্রকাশের পর-পরই রাজ্য জুড়ে প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করা হবে।

Related articles

নির্বাচনী প্রচারে আজ উত্তরে অভিষেক, জনসভার পাশাপাশি করবেন রোড শো

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের (WB Assembly Election) তৃণমূল-কর্মীদের জয়ের টার্গেট বেঁধে দিয়ে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে...

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...