Tuesday, June 23, 2026

বাংলার উইল পাওয়ারও দেখুন: জলজমা নিয়ে বিরোধীদের সমালোচনার মোক্ষম জবাব অভিষেকের

Date:

Share post:

একরাতে ৩০০ মিলি বৃষ্টির ফলে জলমগ্ন হয়ে পড়ে কলকাতা-সহ আশাপাশের এলাকা। ৪০ বছরের রেকর্ড বৃষ্টি। একদিনে জমা জল সরিয়ে দিয়েছে কলকাতা পুরসভা ও রাজ্য প্রশাসন। তাও সেই বিষয় নিয়ে রাজ্য প্রশাসন ও পুরসভাকে নিশানা করে বিরোধীরা। শুক্রবার, তাদের মোক্ষম জবাব দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর কথায়, “সব কিছুতেই রাজনীতি দেখলে বাংলার উইল পাওয়ারও দেখুন।“

সোমবার রাতের বৃষ্টিতে কলকাতা (Kolkata) জলমগ্ন হয়ে পড়ে। স্তব্ধ হয়ে যায় মহানগরের একাংশের যান চলাচল। বৃষ্টি আর জলজমা নিয়েও রাজনীতি করতে নেমে পড়ে বিরোধীরা। রাস্তায় নেমে সাধারণ মানুষকে সাহায্য নয়, শুধু ভাষণ নিয়ে রাজনৈতিক পরিবেশ উত্তেজক করার চেষ্টা। সেই প্রসঙ্গ টেনে অভিষেক বলেন, “আমাদের রাজ্যকে বকেয়া টাকা না দিয়ে সেই টাকা নিজেদের রাজ্যে কাজে লাগাচ্ছে। আমাদের এখানে ৪ ঘণ্টায় ৩০০ মিমি বৃষ্টি হয়েছিল। কিছু অসুবিধা হবেই। সব কিছুতেই রাজনীতি দেখলে বাংলার উইল পাওয়ারও দেখতে হবে। সামনের রাস্তায় কোমর সমান জল ছিল। ৪৮ ঘণ্টার মধ্যে আপনি ওই রাস্তা দিয়েই হেঁটে এসেছেন, কেউ গাড়িতে এসেছেন, বাসে এসেছেন। দুদিন আগে তো এখানে কোমর অব্দি জল ছিল তাহলে সেখানে আপনি পৌঁছতে পারলেন কীকরে! রাস্তাতে ৪৮ ঘণ্টার মধ্যেই জল নেমে গিয়েছে। কলকাতা শহর জলমগ্ন থাকলে অমিত শাহ এদিক-ওদিক ঘুরতে পারতেন?“

অভিষেকের কথায়, “এ বিষয়টা প্রমাণ করে সরকারের যদি কাজ করার মানসিকতা থাকে তাহলে অসম্ভবকেও সম্ভব করা যায়। আর আমাদের সরকার সেটা করে দেখিয়েছে। তোমরা যতই চাও আটকানোর চেষ্টা কর কিন্তু আমরা সব বিষয়ে কাজ করব এবং প্রত্যেকটা নির্বাচনই জিতে দেখাব।“

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...