Sunday, May 31, 2026

আপত্তি ছয় বিদেশির! মোহনবাগানের ইরান যাত্রা নিয়ে অনিশ্চয়তা অব্যাহত

Date:

Share post:

মোহনবাগানের (Mohun Bagan)  ইরান যাত্রা নিয়ে অনিশ্চয়তার দোলাচাল অব্যাহত। আগামী সোমবার এসিএল দুইয়ের (ACL 2) দ্বিতীয় ম্যাচে ইরানে সেহাপান এফসির বিরুদ্ধে ম্যাচ  খেলার সূচি রয়েছে। অথচ শুক্রবারও ইরান সফরে মোহনবাগানের বিদেশি ফুটবলারদের যাওয়া নিয়ে দোলাচল অব্যাহত।

অস্ট্রেলিয়া এবং যুক্তরাজ্যের পাসপোর্ট থাকা ফুটবলারদের ক্ষেত্রে সমস্যা প্রথম থেকেই ছিল। কিন্তু এবার ছয় বিদেশি ফুটবলারই ইরানে যেতে আপত্তি  প্রকাশ করেছেন বলে জানা  গিয়েছে।

নিরাপত্তাজনিত প্রশ্নের মুখে রয়েছে বিষয়টি। সেই জন্যই কামিংস, জেমি ম্যাকলারেন, দিমিত্রি পেত্রাতোসদের মতই বাকি তিন বিদেশি ফুটবলারও নিরাপত্তাজনিত  কারণে ইরানে যাওয়ার ক্ষেত্রে আপত্তি জানিয়েছেন। এই পরিস্থিতিতে ইরানে  খেলতে গেলে শুধু দেশীয় ফুটবলারদের নিয়েই যেতে  হবে। এই পরিস্থিতিতে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে ভারতীয় ফুটবলারদের থেকে জানতে চাওয়া হয়েছে তার ইরানে যেতে প্রস্তুত কিনা।

সমস্ত ফুটবলারদের মতামত নিয়েই  বিষয়ে  সিদ্ধান্ত নেওয়া হবে। কারণ হাতে মাত্র দুই দিন সময়।  শনিবারই ইরান যাওয়ার কথা মোহনবাগানের। এর আগে এএফসির কাছে ভেন্যু বদলের আবেদন করেছিল মোহনবাগান। কিন্ত এএফসি সেটা খারিজ করেছে।

আরও পড়ুন acl:ব্যাটিংয়ে অভিষেক নির্ভরতা থেকে সূর্যের রান খরা, ফাইনালের আগে চিন্তার একাধিক কারণ

এমতাবস্থায় যদি এএফসি এই আবেদনে রাজি না হয়, তাহলে মোহনবাগানকে ইরানে খেলতে আসতেই হবে। নইলে বড়সড় শাস্তি অপেক্ষা করবে তাদের জন্য, যার মধ্যে আগামী এএফসি প্রতিযোগিতাগুলিতে মোহনবাগান সহ ভারতীয় ক্লাবদের অংশগ্রহণে নিষেধাজ্ঞাও হতে পারে।

Related articles

‘ইন্দির ঠাকরুন ও দুর্গা’, উৎপল সিনহার কলম

" বুড়ি চোখ মেলিয়া ফ্যালফ্যাল করিয়া মুখের দিকে চাহিয়াই রহিল, তাহার মুখে কোনো উত্তর শুনা গেল না। ফণী...

অভিষেকের উপর হামলার প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত কল্যাণ 

সোনারপুরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপর হওয়া হামলার প্রতিবাদ করতে গিয়ে রবিবার হুগলির...

রাজধানীতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, মৃত অন্তত ৯

দিল্লিতে পাঁচ তলা বাড়ি ভেঙে দুর্ঘটনা। শনিবার সন্ধ্যায় মেহরৌলি এলাকায় বহুতল ভেঙে পড়ায় (building collapse) অন্তত ৯ জনের...

দমদমে হকার উচ্ছেদ, মধ্যরাতে চলল বুলডোজার

রাজ্যে বিজেপি সরকার (BJP Government) ক্ষমতায় আসার পর থেকে পুনর্বাসন ছাড়াই একের পর এক রেল স্টেশন চত্বরে হকার...