Thursday, March 26, 2026

চতুর্থীতে কলকাতা পুলিশের হাত ধরে পুজো পরিক্রমা প্রবীণ-বিশেষভাবে সক্ষমদের

Date:

Share post:

দুর্গাপুজোর (Durga Puja) মরসুম মানেই শহরজুড়ে ভিড়, শব্দ, আলোর ঝলকানি। তবে এই উৎসবের জোয়ারে যাঁরা পা মেলাতে পারেন না, সেই প্রবীণ নাগরিক ও বিশেষভাবে সক্ষমদের মুখেও হাসি ফোটাতে চতুর্থীর সকালে এক অন্য ছবি তুলে ধরল কলকাতা পুলিশ (Kolkata Police)। আরও পড়ুন: অনাচার-কুসংস্কারের বিরুদ্ধে আপসহীন লড়াই: বিদ্যাসাগরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

শুক্রবার সকালে কলকাতা পুলিশের (Kolkata Police) তত্ত্বাবধানে শহরের একাধিক জনপ্রিয় পুজো মণ্ডপ ঘুরে দেখলেন মোট ৪২০ জন প্রবীণ নাগরিক এবং ২৩০ জন বিশেষভাবে সক্ষম শিশু ও কিশোর-কিশোরী। পুলিশের তরফে এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘বিশেষ পরিক্রমা’। সকাল থেকেই শহরের নানা প্রান্ত থেকে ২২টি বিশেষ বাস যাত্রা শুরু করে একের পর এক নামী পুজোমণ্ডপে। প্রতিটি বাসে উপস্থিত ছিলেন পুলিশকর্মীরা। যাত্রীদের সঙ্গে কথা বলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। তিনি নিজে হাতে প্রত্যেককে দেন একটি করে ফুল, খোঁজ নেন তাঁদের স্বাস্থ্যের, জানান শুভেচ্ছা। মনোজ ভার্মা বলেন, “দুর্গাপুজো বাঙালির হৃদয়ের উৎসব। তাই যাঁরা ভিড়ের জন্য মণ্ডপ দেখতে পারেন না, তাঁদের কাছে পুজোর আনন্দ পৌঁছে দিতে প্রতি বছরই আমরা এই ‘বিশেষ পরিক্রমা’-র আয়োজন করি। এটা আমাদের কর্তব্য নয়, আমাদের পরিবারের প্রতি দায়বদ্ধতা।”

সকালের জলখাবার থেকে শুরু করে দুপুরের প্যাকেট খাবার— সবকিছুই ছিল বিনামূল্যে। কোনওরকম কষ্ট যেন তাঁদের না হয়, সেদিকে সতর্ক দৃষ্টি ছিল আয়োজকদের। একজন প্রবীণ যাত্রী বলেন, “এ বয়সে আর ঠেলাঠেলি করে পুজো দেখা সম্ভব নয়। কিন্তু আজ পুলিশের এই ব্যবস্থায় আবার যেন জীবনের পুরনো দিন ফিরে পেলাম।” আর এক বিশেষভাবে সক্ষম কিশোরীর কথায়, “মা দুর্গার কাছে এবার একটাই প্রার্থনা— প্রতিবছর যেন পুলিশ দাদারা আমাদের এভাবে পুজো দেখান।”

Related articles

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...