Tuesday, June 23, 2026

প্রাথমিকে নিয়োগ মুখ্যমন্ত্রীর বরাভয়: পুজোর পরে নিয়োগের বার্তা শিক্ষামন্ত্রীর

Date:

Share post:

রাজ্যের কর্মপ্রার্থীদের জন্য কর্ম নিশ্চয়তা প্রদানে বর্তমান রাজ্য সরকার বরাবর অগ্রণী ভূমিকা নিয়েছে। আর এই নিয়োগের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। বৃহস্পতিবারই রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগে (Primary Teacher recruitment) সবুজ সংকেত দিয়েছিলেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। পুজোর পরেই যে নিয়োগ সম্পন্ন হবে, তা আরও একবার স্পষ্ট করে দিলেন তিনি।

রাজ্য সরকারের উদ্যোগে পথ খুলে গিয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগের পথ। সেই কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী জানান, খুবই দ্রুত নিয়োগ হবে। মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন। অর্থ দফতরের অনুমোদনের জন্য যেটুকু বিলম্বিত হয়েছে। তা মিটেও গেল। অর্থ দফতরের (finance department) অনুমোদন দিয়ে দিয়েছে। আমাদের কাল প্রাথমিক শিক্ষা পর্ষদ গ্যাজেট নোটিফিকেশন বের করে দিয়েছে।

আরও পড়ুন: চার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যে রাজ্যপালের আপত্তি: সুপ্রিম কোর্টেও থমকে নিয়োগ

কবে হবে সেই নিয়োগ, তা নিয়েও স্পষ্ট বার্তা দেন শিক্ষামন্ত্রী (Education Minister)। তিনি জানান, পুজোর আগেই বেরিয়ে গেল। পুজোর পরেই সাড়ে ১৩ হাজারের চাকরির প্রসেস হবে। রাজ্যের যে সাড়ে ১৩ হাজার রাজ্যের যারা শিক্ষিত চাকরিপ্রার্থী যুবক যুবতী রয়েছে, তাদের জন্য নিশ্চয়তা ও বরাভয় প্রদান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...