Sunday, May 31, 2026

চার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যে রাজ্যপালের আপত্তি: সুপ্রিম কোর্টেও থমকে নিয়োগ

Date:

Share post:

শুক্রবারও কাটল না রাজ্যের উপচার্য নিয়োগের জট। সুপ্রিম কোর্টের (Supreme Court) রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য নিয়োগ করতে তৈরি করে দেওয়া কমিটিও এক মাসের বেশি সময় ধরে কোনও সমাধান বের করতে পারল না, শুধুমাত্র রাজ্যপালের (Governor) অসহযোগিতায়। শুক্রবার সুপ্রিম কোর্টে শুনানিতে রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল ফের সেই তথ্য স্পষ্ট করে দিলেন।

সুপ্রিম কোর্টের শুনানিতে প্রাক্তন বিচারপতি ইউ ইউ ললিতের (Justice U U Lalit) নেতৃত্বে অনুসন্ধান ও নিয়োগ কমিটি তৈরি করা হয়। সেই সময়ে মূলত ১৫টি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ নিয়ে সমস্যায় ছিল রাজ্য। বিচারপতি ললিতদের কমিটি ১৫ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১২ টিতে উপাচার্য (Vice-chancellor) নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছিল। তা সত্ত্বেও চারটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিয়োগে রাজ্যপালেরই (Governor) আপত্তি রয়েছে, শুক্রবার সুপ্রিম কোর্টে (Supreme Court) জানালেন অ্যাডভোকেট জেনারেল।

আরও পড়ুন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমস্ত হস্টেল বন্ধের নির্দেশ হাই কোর্টের, উদ্বেগ-শঙ্কার আছে বলেই রায়: মন্তব্য শিক্ষামন্ত্রীর

শুক্রবারের শুনানিতে স্পষ্ট করে দেওয়া হয়, ইতিমধ্যেই প্রথমে ১৯ টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ সম্পন্ন হয়েছে। পরবর্তীতে  বিচারপতি ললিতের কমিটি ১২ জন উপাচার্যের নাম স্থির করেছিলেন। তার মধ্যে ৯টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ এখনই হতে পারে। কিন্তু চারটি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আপত্তি রয়েছে রাজ্যপালের। এই চারটি বিশ্ববিদ্যালয়ের নিয়োগের জন্য রাজ্য ও রাজ্যপালকে ফের আলোচনার নির্দেশ দেন বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ। মামলার পরবর্তী শুনানি ৬ অক্টোবর।

Related articles

কংগ্রেস শাসিত রাজ্যে অভিষেকের চিকিৎসার ইঙ্গিত মমতার!

দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে আক্রান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ভর্তি নেয়নি কলকাতার নামি দুই বেসরকারি হাসপাতাল। এই ঘটনায়...

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...