Monday, June 22, 2026

এবার ওষুধেও ১০০% শুল্ক ট্রাম্পের! বিপুল ক্ষতির আশঙ্কা ভারতের

Date:

Share post:

ট্রাম্প-মোদির বন্ধুত্বের সম্পর্ক (Trump-Modi relationship) কিছুতে ঠিক হচ্ছে। ট্রাম্পের শুল্কবাণে অতিষ্ট ভারত। তাও প্রকাশ্যে কিছু বলে উঠতে পারছে। এবার ওষুধের উপর ১০০ শতাংশ কর বসালেন মার্কিন প্রেসিডেন্ট। শুধুমাত্র ওষুধ নয়, গৃহস্থালির বিভিন্ন সামগ্রীর উপর ৫০ শতাংশ, আসবাবের উপর ৩০ শতাংশ এবং মালবাহী ট্রাকের উপর ২৫ শতাংশ শুল্কের ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। সাফা জানিয়েছে, আমেরিকার (America) ভূমিতেই এই সমস্ত পণ্য উৎপাদন করতে হবে। ১ অক্টোবর থেকে এই শুল্ক কার্যকর হবে।

বৃহস্পতিবার ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, “২০২৫ সালের ১ অক্টোবর থেকে আমরা যে কোনও সংস্থার ওষুধের উপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করব। তবে যদি কোনও সংস্থা তাদের উৎপাদন কেন্দ্র আমেরিকায় তৈরি করে, তা হলে আলাদা কথা।” বিষয়টি ব্যাখ্যাও দিয়েছেন তিনি। বলেছেন, কারখানাটি নির্মীয়মাণ হলে কিংবা শিলান্যাস করা অবস্থায় থাকলেও চলবে। একইসঙ্গে বার্তা দিয়েছেন, আমেরিকায় কারখানা তৈরির জন্য নিদেনপক্ষে প্রাথমিক কাজ শুরু করলেও ১০০ শতাংশ আমদানি শুল্ক এড়াতে পারবে তারা। তবে ভারতীয় ওষুধ রফতানিকারীদের বিপুল ক্ষতি হতে চলেছে।

২০২৪ সালে মার্কিন (America) মুলুকে ৩১ হাজার ৬২৬ কোটি টাকার ওষুধ রফতানি করেছিল ভারতের ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলি। ২০২৫-এর প্রথম ৬ মাসেই রফতানি করা ওষুধের অর্থমূল্য ৩২ হাজার ৫০৫ কোটি টাকা। মার্কিন প্রেসিডেন্টের ঘোষণার ফলে আমেরিকার সম্ভাবনাময় বাজার ভারতীয় সংস্থাগুলির হাতছাড়া হতে পারে বলে আশঙ্কা।

Related articles

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...

মহানগরে হরিহরণের সঙ্গীত জীবনের ৫০ বছর উদযাপন, গজল সন্ধ্যায় মাতল নজরুল মঞ্চ

গানের শহর কলকাতায় সুরের জাদু ছড়ালেন 'উস্তাদ-এ-গজল' হরিহরণ (Hariharan)। ২০ জুন (২০২৬) কলকাতার নজরুল মঞ্চে বসেছিল তাঁর একক...