Monday, June 22, 2026

মন সাগরের ভোরে: মহাপঞ্চমীর শুভেচ্ছা জানিয়ে গানে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

মহাপঞ্চমীর আকাশে মেঘের আনাগোনা উপেক্ষা করেই পথে নেমেছে বাংলার মানুষ। লক্ষ্য পুজো মণ্ডপ। রীতি অনুযায়ী, পঞ্চমীর দিন সন্ধ্যায় দেবীর আগমনী মন্ত্র অনুরণিত হয় এবং তার পরেই শুরু হয়ে যায় ষষ্ঠীর পুজো ৷ আকাশে-বাতাসে আজ আগমনীর সুর। বলা যায় শনিবারই, পাঁচ দিনের শারদোৎসবের (Durgapuja 2025) সূচনা। পঞ্চমীর সেই শুভক্ষণে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

নিজের সোশ্যাল হ্যান্ডেলে তিনি নিজের কথায় ও সুরে একটি গান শেয়ার করে লেখেন, ”শরৎ মেঘের ভেলায় মা দুর্গা এসেছেন। পুজোর এই কদিন কাটুক আনন্দে। শুভ পঞ্চমী।

আরও পড়ুন: পঞ্চমীর সকালে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি! শক্তি বাড়ল নিম্নচাপের

“মন দিয়া, সুর দিয়া
মন সাগরের ভোরে আমি তাই
মন সাগরের ভোরে আমি নাই”
সকলকে জানাই মহাপঞ্চমী’র আন্তরিক শারদ শুভেচ্ছা।
এই উপলক্ষে আপনাদের সবার সঙ্গে আমার লেখা ও সুর করা এবং রূপঙ্কর বাগচীর গাওয়া আরও একটি পুজোর নতুন গান শেয়ার করে নিচ্ছি।”

Related articles

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...

মহানগরে হরিহরণের সঙ্গীত জীবনের ৫০ বছর উদযাপন, গজল সন্ধ্যায় মাতল নজরুল মঞ্চ

গানের শহর কলকাতায় সুরের জাদু ছড়ালেন 'উস্তাদ-এ-গজল' হরিহরণ (Hariharan)। ২০ জুন (২০২৬) কলকাতার নজরুল মঞ্চে বসেছিল তাঁর একক...

লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, মৃত ১৫ 

ভয়ঙ্কর ঘটনা! এবার লখনউয়ের কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডের (Lucknow Fire) ঘটনায় মৃত ১৫। শেষ পাওয়া খবর অনুযায়ী, সেখানে এখনও...

মুখ্যমন্ত্রীর ‘ঝাড়াই-বাছাই’ বার্তা: কাদের চাকরিতে কোপ!

বাজেটে ভাতা বৃদ্ধি ঘোষণা করলেও সিভিক ভলান্টিয়ার (Civic), ভিলেজ পুলিশ এবং বিভিন্ন চুক্তিভিত্তিক কর্মীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর...