Monday, June 22, 2026

পঞ্চমীর সকালে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি! শক্তি বাড়ল নিম্নচাপের

Date:

Share post:

পুজোয় ফের দুর্যোগের আশঙ্কা, ওড়িশা-অন্ধ উপকূল দিয়ে শনিবারেই স্থলভাগে প্রবেশ করছে শক্তিশালী নিম্নচাপ। বাংলায় সরাসরি প্রভাব না পড়লেও পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ চব্বিশ পরগনায় অতিভারী বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে। পঞ্চমীর সকালে কোথাও মেঘ কোথাও আর্দ্রতাজনিত অস্বস্তির ছবি জেলা থেকে শহরতলীর বিভিন্ন প্রান্তে। আজ দিনভর বিক্ষিপ্ত বৃষ্টি ভিজবে বাংলা। পাশাপাশি অষ্টমীতে আরও এক নিম্নচাপ তৈরি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস (Weather Department)। কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে।

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, পুজোর মাঝে নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকবে। ঘূর্ণাবর্তের কথা মাথায় রেখে রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে। এদিন সকাল থেকে মেঘ রোদের লুকোচুরি খেলা চলছে। মৌসম ভবন (IMD) জানিয়েছে দুর্গাপুজোর অষ্টমী থেকে দশমীর মধ্যে নতুন করে আরও একটি নিম্নচাপ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে। তাই নিশ্চিন্ত আর থাকতে পারছে না বাঙালি। উত্তরবঙ্গে অবশ্য অতিভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

পুজোর দিনে কোথায় কোথায় বৃষ্টি?

  • পঞ্চমী (শনিবার): দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইবে।
  • ষষ্ঠী (রবিবার): উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা।
  • সপ্তমী (সোমবার): দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

 

Related articles

ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ ছাড়লেন কিয়ের স্টার্মার, লেবার পার্টির নেতৃত্ব থেকেও ইস্তফা

রাজনৈতিক চাপের মুখে পড়ে অবশেষে ব্রিটেনের প্রধানমন্ত্রীর (UK Prime Minister) পদ থেকে ইস্তফা দিলেন কিয়ের স্টার্মার (Keir Starmer)।...

কেন্দ্র নির্ভর রাজ্য বাজেট! খোঁচা দিয়ে সহযোগিতা-বিরোধিতার বার্তা কুণালদের

কেন্দ্র নির্ভর রাজ্য বাজেট। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রাপ্য টাকা কিন্তু কেন্দ্রীয় সরকার দেয়নি। সোমবার, রাজ্য বাজেট (WB Budget...

কলেজ ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনা! গ্রেফতার বিজেপি নেতার ভাইপো

বিজেপি শাসিত রাজ্যে নারী নিরাপত্তা যে একেবারে ধুলোয় মিশে গিয়েছে সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই। কলেজের এক ছাত্রীকে...

আলিমুদ্দিনের পর শমীকের বাড়িতেও ‘পদ্মশ্রী’ অভিনেতা, ছবি পোস্ট প্রসেনজিতের

বামনেতা বিমান বসুর পর এবার বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের (Shamik Bhattacharya) সঙ্গে দেখা গেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে (Prosenjit...