Tuesday, June 23, 2026

বড়পর্দার ‘মুনির’ ক্রেজ, অঙ্কুশের জন্য আঘাত পেলেন শিবপ্রসাদ-পত্নী জিনিয়া!  

Date:

Share post:

বঙ্গজীবনের পুজো উচ্ছ্বাস-উন্মাদনার নতুন শরিক ‘রক্তবীজ-টু’ (Raktabeej 2)ক্রেজ। শিবপ্রসাদ মুখোপাধ্যায়-নন্দিতা রায় (Shiboprasad Mukherjee – Nandita Roy) পরিচালিত বাংলার মৌলিক গল্পের টানটান নির্মেদ থ্রিলার মুক্তি পেতেই ‘ভিলেন’ অঙ্কুশের (Ankush Hazra) অভিনেতা সত্ত্বার জয়জয়কার সর্বত্র। মহিলা মহলে মুনিরের ক্রেজ এতটাই যে তার খেসারত দিতে হল স্বয়ং পরিচালক-পত্নী তথা চিত্রনাট্যকার জিনিয়া সেনকেও (Zinia Sen)।

এবারের দুর্গাপুজোয় (Durga Puja) মুক্তি পেয়েছে নতুন বাংলা ছবি ‘রক্তবীজ ২’। সিনেমা দেখতে যেভাবে আট থেকে আশি হল ভরিয়েছে তাতে হাসি ফুটেছে নির্মাতা থেকে অভিনেতা সকলের মুখেই। চতুর্থীর রাতে এই ছবির স্পেশাল প্রিমিয়ার শো-এর আয়োজন করা হয়েছিল।
খলনায়ক অঙ্কুশকে দেখতে মহিলা অনুরাগীদের উন্মাদনা এতটাই তুঙ্গে পৌঁছে যায় যে ভিড়ের চাপে ডান হাতের কব্জিতে আঘাত পান জিনিয়া। যদিও মুখে এক গাল হাসি লেগেই রয়েছে। আসলে কোনও দক্ষিণী ছবির অনুকরণ না করে, স্পেশাল এফেক্ট না জুড়ে ‘রক্তবীজ টু’ যেভাবে আদ্যন্ত নিজস্বতায় মোড়া থ্রিলার তুলে ধরেছে তা মুক্তির লগ্ন থেকেই দর্শকের মন জয় করতে পেরেছে। তাই প্রিয় অভিনেতাকে অন্যরূপে অসাধারণ অভিনয় করতে দেখে অনুরাগীরা তাঁকে সামনে থেকে ছুঁয়ে দেখার লোভ সামলাতে পারেননি। সিনেস্রষ্টাদের কাছে এটাই সব থেকে বড় সাফল্য।

Related articles

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...

নিজের জবাবি ভাষণের মধ্যেই কুণালকে বলতে দিলেন মুখ্যমন্ত্রী, কী আশ্বাস শুভেন্দুর!

বিধানসভায় নিজের জবাবি ভাষণের মধ্যেই বিরোধীদলের বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বলতে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...