Monday, June 22, 2026

ওটিটিতে ঝড় তুলেছে ‘মৃগয়া: দ্য হান্ট’, ৪৮ ঘণ্টায় দ্বিতীয় স্থানে!

Date:

Share post:

মুক্তি পাওয়ার পরেই বাজিমাত ‘মৃগয়া : দ্যা হান্টে’র (Mrigaya: The Hunt)। মাত্র ৪৮ ঘন্টা পেরিয়েছে তার মধ্যেই সর্বভারতীয় রেটিং চার্টে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে সিনেমাটি। পরিচালক অভিরূপ ঘোষ পরিচালিত এই বাংলা অ্যাকশন থ্রিলার (Bengali Thriller Film) দর্শকদের পাশাপাশি সমালোচকদেরও মন জয় করেছে।

ছবিটির কাহিনী এক বাস্তব ঘটনার উপর ভিত্তি করে নির্মিত হয়েছে। কলকাতা পুলিশের (Kolkata Police) ওসি দেবাশিস দত্তের জীবনের গুরুত্বপূর্ণ কেসকে নিয়ে তৈরি হয়েছে থ্রিলারধর্মী বাংলা চলচ্চিত্র। যা কলকাতার (Kolkata) নিষিদ্ধপল্লি সোনাগাছিতে (Sonagachi) ঘটে যাওয়া একটি নারকীয় খুনের ঘটনার উপর ভিত্তি করে। প্রধান চরিত্র ওসি দেবাশিস দত্তের ভূমিকায় অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী। এছাড়াও আছেন বিক্রম চট্টোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী, রিজওয়ান রব্বানি শেখ। নেগেটিভ রোলে সৌরভ দাস। স্বেচ্ছাসেবী সংস্থার কর্মী হিসেবে দেখা যাবে যুধাজিৎ সরকারকে। রয়েছেন প্রিয়াঙ্কা সরকার, অনন্যা ভট্টাচার্য। প্রিয়াঙ্কা সরকারের ছেলের ভূমিকায় তৃষাণজিৎ।

ওটিটি প্ল্যাটফর্ম GEE5-এ মুক্তির ৪৮ ঘণ্টার মধ্যে এই ছবিটি ভারতের দ্বিতীয় সর্বাধিক দেখা কন্টেন্ট হয়ে উঠেছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় মুম্বই, দিল্লি, হায়দরাবাদ, বেঙ্গালুরুসহ অন্যান্য রাজ্যের দর্শক সংখ্যাও তুলনায় অনেক বেড়েছে। আরও পড়ুন : বড়পর্দার ‘মুনির’ ক্রেজ, অঙ্কুশের জন্য আঘাত পেলেন শিবপ্রসাদ-পত্নী জিনিয়া!  

Related articles

সরকারি কর্মীদের জন্য সুখবর, ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা বাজেটে

রাজ্যের পালাবদলের পর বিধানসভায় ২০২৬-২৭ অর্থ বর্ষের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ শুরু হতেই সরকারি কর্মীদের জন্য সুখবর। ২০...

পরিবেশবান্ধব ফাইল নিয়ে বিধানসভায় স্বপন, অধিবেশন শুরুর আগে পুজো করলেন শুভেন্দু

আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। তারপরই রাজ্য বিধানসভায় পেশ হতে চলেছে ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম বাজেট (West Bengal Budget)।...

বিহার থেকে বাংলায় সক্রিয় নিম্নচাপ, দক্ষিণে হলুদ – উত্তরে কমলা সর্তকতা 

বর্ষার মরসুম (Monsoon) বাংলা জুড়ে। সপ্তাহের প্রথম ব্যস্ততম দিনে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই দফায় দফায় ভারী থেকে অতি...

স্বচ্ছতা অভিযানে সকাল সকাল গড়িয়াহাট বাজার পরিদর্শনে পুরমন্ত্রী অগ্নিমিত্রা 

সোমবার সকাল সকাল গড়িয়াহাট বাজার (Gariahat Market) পরিদর্শনে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। স্বচ্ছতা অভিযানে...