Monday, June 22, 2026

উত্তরবঙ্গে হাতির গতিবিধি নজরদারিতে বিশেষ অ্যাপ চালু বন দফতরের 

Date:

Share post:

উত্তরবঙ্গের জঙ্গলাঞ্চলে হাতির অবস্থান ও চলাচল নিয়ে এবার ডিজিটাল উদ্যোগ নিল রাজ্য বন দফতর। কার্শিয়াং বনবিভাগ ও একাধিক পশুপ্রেমী সংগঠনের যৌথ উদ্যোগে চালু হয়েছে এক বিশেষ অ্যাপ, যেখানে হাতির গতিবিধি থেকে শুরু করে শারীরিক অবস্থা—সব তথ্য সংরক্ষণ করা যাবে।

পরীক্ষামূলকভাবে ইতিমধ্যেই প্রায় ৫০টি হাতির তথ্য এই অ্যাপে আপলোড করা হয়েছে। ধাপে ধাপে আরও হাতির তথ্য যুক্ত করা হবে বলে জানিয়েছেন বনকর্তারা। অ্যাপটি ব্যবহার করতে পারবেন শুধুমাত্র বন দফতরের র‌্যাপিড রেসপন্স টিম, কুইক রেসপন্স টিম ও এলিফ্যান্ট স্কোয়াডের সদস্যরা। নির্দিষ্ট আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করে দেখা যাবে প্রতিটি হাতির আলাদা প্রোফাইল। নজরদারির সময় কোনও হাতিকে শনাক্ত করা গেলে সঙ্গে সঙ্গে তার ছবি ও তথ্য সেখানে আপলোড করা যাবে। ফলে জানা যাবে, হাতিটি কোথায় রয়েছে, একা নাকি দলে রয়েছে এবং তার শারীরিক অবস্থা কেমন।

আগে এই তথ্যগুলি কাগজে-কলমে সংরক্ষণ করা হত। ফলে সীমান্ত পেরিয়ে নেপালে যাওয়া হাতির খোঁজ ফের গণনার মাধ্যমে শুরু করতে হত। নতুন অ্যাপ চালু হলে কাজটি অনেক সহজ হবে। বন দফতরের আশা, নেপাল সহযোগিতা করলে সেখানকার তথ্যও এই ডেটাবেসে যুক্ত করা সম্ভব হবে। এতে ভারত-নেপাল সীমান্তে হাতি মারা যাওয়া বা চোরাশিকারিদের হাতে দাঁত কেটে নেওয়ার মতো ঘটনাও নথিভুক্ত করা যাবে।

ইতিমধ্যেই বাগডোগরা এলিফ্যান্ট স্কোয়াড, পানিঘাটা রেঞ্জ ও টুকুরিয়া রেঞ্জের কর্মীদের এই অ্যাপ ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ধাপে ধাপে উত্তরবঙ্গের সব রেঞ্জে প্রশিক্ষণ দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

বন দফতরের মতে, হাতির সঠিক তথ্যভাণ্ডার তৈরি হলে একদিকে যেমন হাতি সংরক্ষণে সাহায্য হবে, তেমনই মানব-হাতি সংঘাত কমাতেও এই অ্যাপ বড় ভূমিকা নেবে।

আরও পড়ুন – সুপ্রিম কোর্টে মুখ পুড়ল উত্তরাখণ্ড রাজ্য নির্বাচন কমিশনের! তোপ বিরোধীদের

_

 

_

 

_

 

_

 

_

Related articles

সরকারি কর্মীদের জন্য সুখবর, ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা বাজেটে

রাজ্যের পালাবদলের পর বিধানসভায় ২০২৬-২৭ অর্থ বর্ষের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ শুরু হতেই সরকারি কর্মীদের জন্য সুখবর। ২০...

পরিবেশবান্ধব ফাইল নিয়ে বিধানসভায় স্বপন, অধিবেশন শুরুর আগে পুজো করলেন শুভেন্দু

আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। তারপরই রাজ্য বিধানসভায় পেশ হতে চলেছে ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম বাজেট (West Bengal Budget)।...

বিহার থেকে বাংলায় সক্রিয় নিম্নচাপ, দক্ষিণে হলুদ – উত্তরে কমলা সর্তকতা 

বর্ষার মরসুম (Monsoon) বাংলা জুড়ে। সপ্তাহের প্রথম ব্যস্ততম দিনে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই দফায় দফায় ভারী থেকে অতি...

স্বচ্ছতা অভিযানে সকাল সকাল গড়িয়াহাট বাজার পরিদর্শনে পুরমন্ত্রী অগ্নিমিত্রা 

সোমবার সকাল সকাল গড়িয়াহাট বাজার (Gariahat Market) পরিদর্শনে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। স্বচ্ছতা অভিযানে...