Sunday, May 31, 2026

সুপ্রিম কোর্টে মুখ পুড়ল উত্তরাখণ্ড রাজ্য নির্বাচন কমিশনের! তোপ বিরোধীদের

Date:

Share post:

সুপ্রিম কোর্টে মুখ পুড়ল উত্তরাখণ্ড রাজ্য নির্বাচন কমিশনের। ভোটার তালিকায় দুবার নাম থাকা সত্ত্বেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অনুমতি দিয়েছিল উত্তরাখণ্ড রাজ্য নির্বাচন কমিশন। সেই সার্কুলার বাতিল করে দেয় উত্তরাখণ্ড হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে সু্প্রিম কোর্টে যায় উত্তরাখণ্ড রাজ্য নির্বাচন কমিশন। সেই আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। তোপ দাগলেন বিরোধীরা।

পাশাপাশি, সুপ্রিম কোর্ট উত্তরাখণ্ড নির্বাচন প্যানেলকে ২ লক্ষ টাকা জরিমানাও করেছে। উত্তরাখণ্ড হাইকোর্ট আগেই রায় দিয়েছিল, উত্তরাখণ্ড রাজ্য নির্বাচন কমিশনের হলফনামা উত্তরাখণ্ড পঞ্চায়েতি রাজ আইন, ২০১৬ এর পরিপন্থী। আইনটি স্পষ্ট, একজন ব্যক্তি একই সময়ে একাধিক স্থানে ভোটার হিসেবে তালিকাভুক্ত হতে পারবেন না।

রায় শোনার পরই বিরোধীরা বিজেপি এবং নির্বাচন কমিশনকে তোপ দেগেছে। বিরোধীদের অভিযোগ, ‘নির্বাচন কমিশন, বিজেপির সঙ্গে যোগসাজশে, সারা দেশে ভোট চুরি চালাচ্ছে। গণতন্ত্রকে ক্ষুণ্ণ করছে।’

আরও পড়ুন – ঘোষিত বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫: তালিকায় সেরার সেরা থেকে সাবেকি, ভাবনা-সহ ৮ বিভাগ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...