Monday, June 22, 2026

হিন্দুস্তান মোটরসের বন্ধ কারখানার জমিতে নতুন শিল্প গড়ার প্রক্রিয়া শুরু রাজ্যের, ছাড়পত্র মন্ত্রিসভার বৈঠকে

Date:

Share post:

হিন্দুস্তান মোটরসের বন্ধ কারখানার (Factory) জমিতে নতুন শিল্প গড়ার প্রক্রিয়া শুরু রাজ্যের। ওই জমির ৩৫৫ একর আনুষ্ঠানিক ভাবে রাজ্যের শিল্প উন্নয়ন নিগমের হাতে তুলে দেওয়া হয়েছে। পুজোর আগে শেষ রাজ্য মন্ত্রিসভার বৈঠকেই এই ছাড়পত্র মিলেছে। জমি হস্তান্তরের প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ায় আগামী কয়েক মাসের মধ্যেই এখানে বিনিয়োগ টানা সম্ভব হবে। পরিকল্পনা অনুযায়ী, শিল্প উন্নয়ন নিগম জমিতে ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করবে। সেখানে একাধিক কোম্পানি ইউনিট খোলার আবেদন করতে পারবে। তবে কোনও সংস্থা চাইলে এককভাবেও ইউনিট স্থাপনের অনুমতি পেতে পারে। প্রশাসনিক মহলের মতে, এই সিদ্ধান্ত রাজ্যের শিল্পনীতি ও কর্মসংস্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মোড় ঘোরাতে পারে।

সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজে বিষয়টি তদারকি করছেন। রাজ্যের আধিকারিকরা মনে করছেন, জমি হস্তান্তরের প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ায় আগামী কয়েক মাসের মধ্যেই এখানে বিনিয়োগ টানা সম্ভব হবে। হিন্দুস্তান মোটরসের (Factory) মোট জমি ছিল ৩৯৫ একর। এর মধ্যে ৪০ একর ইতিমধ্যেই টিটাগড় রেল সিস্টেমস লিমিটেডকে দেওয়া হয়েছে মেট্রো ও বন্দে ভারত কোচ তৈরির জন্য। বাকি জমি এবার শিল্প উন্নয়ন নিগমের হাতে এল।

২০১৪-র ২৪ মে কাজ বন্ধের নোটিশ জারি করে হিন্দুস্তান মোটরস। এরপর ওয়েস্ট বেঙ্গল এস্টেট অ্যাকুইজিশন অ্যাক্ট অনুযায়ী, রাজ্য জমি ফেরত নেয়। কোম্পানি প্রথমে ট্রাইব্যুনাল, পরে কলকাতা হাইকোর্ট এবং শেষমেশ সুপ্রিম কোর্টে যায়। কিন্তু সব আদালতেই রাজ্যের পক্ষেই রায় যায়। ফলে আইনি জট কাটিয়ে বিনিয়োগের পথ খুলে গেল।

প্রশাসনিক মহল মনে করছে, এই জমিতে শিল্প স্থাপনের ফলে প্রচুর কর্মসংস্থান তৈরি হবে। এক কর্তার কথায়, “এখানে আগেই কারখানা ছিল। অ্যাম্বাসাডার তৈরির জন্য পরিচিত জায়গা। তাই বিনিয়োগকারীদের কাছে এলাকা নতুন করে চিনিয়ে দেওয়ার প্রয়োজন হবে না।“

Related articles

উত্তরবঙ্গে IIT, AIIMS সঙ্গে ক্যানসার হাসপাতাল, স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতিতে একগুচ্ছ বড় ঘোষণা

পালাবদলের পর প্রথম বাজেট(West Bengal Budget)! রাজ্যের স্বাস্থ্যখাতে(Health) বিশেষ জোর দেওয়া হয়েছে। উত্তর থেকে দক্ষিণ বঙ্গের জন্য একাধিক...

West Bengal Budget: স্পোর্টস বিশ্ববিদ্যালয় থেকে ক্লাবদের অনুদান, জাতীয় গেমস নিয়ে নীরব স্বপন

সোমবার রাজ্য বিধানসভায় পেশ হল নতুন সরকারের বাজেট(West Bengal Budget)। কৃষি, শিল্প, পরিবহনের মত বড় অঙ্কের বরাদ্দ করা...

রাজ্য বাজেটে বিপুল কর্ম সংস্থানের দিশা: সরকারি চাকরিতে ১ লক্ষ নিয়োগ, মহিলাদের জন্য ৩৩%

প্রথম বাজেটেই বিপুল কর্ম সংস্থানের দিশা বিজেপি সরকারের (BJP Government)। রাজ্য সরকারি চাকরিতে দ্রুত ১ লক্ষ শূন্যপদে নিয়োগের...

রাজ্য বাজেটে বেকার ভাতা-শিক্ষার প্রসারে একাধিক নতুন প্রকল্প, নজরে ‘ভরসা কর্মসূচি’

২০২৬-২০২৭ অর্থবর্ষে (West Bengal Budget 2026-2027) বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেট পেশ করে একাধিক নতুন প্রকল্পের ঘোষণা করলেন...