Monday, June 22, 2026

চিত্রার কী পরিণতি, জানা যাবে খুব শিগ্গির: পুজোর পরেই শেষ ‘কথা’ ধারাবাহিক

Date:

Share post:

দুই নব সদস্যের পরিচয় নিয়ে অনেক টালবাহানার পরে অবশেষে কিছুটা শান্তি ফিরেছে গুহ পরিবারে। কিন্তু শান্তি এই পরিবারে আর কদিনই বা স্থায়ী হয়? তবে ‘কথা’ (Kotha) ধারাবাহিক পরিবার জানাচ্ছে এবার স্থায়ীভাবে শান্তি ফিরতে চলেছে। কারণ পুজোর পরেই শেষ হতে চলেছে প্রবল জনপ্রিয় এই ধারাবাহিক (mega serial)। অগ্নি-কথার সংসারে আর উঁকি দিতে পারবেন না বাঙালি মেগা সিরিয়ালের দর্শকরা।

একে অন্যের প্রতি প্রবল ঘৃণা। সেখানেই লুকিয়ে ছিল প্রেম। বাংলার ট্রেন্ডিং সিরিয়ালের মতোই জোরজবরদস্তির বিয়ের পরেও অন্য সব সিরিয়াল থেকে অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছিল ‘কথা’। সেখানে অনেকটা কার্যকরী ভূমিকা নিয়েছিল গুহ পরিবারের বন্ধন। সেখানে অগ্নি-কথার কেমিস্ট্রির প্রতি যেমন দর্শকের আকর্ষণ বেড়েছিল, তেমনই পরিবারের ভাই-বোনেদের খুনসুটি, ওল্ডিজদের সঙ্গে ওরাংওটাংদের দ্বন্দ্বের প্রতিও দর্শকের প্রবল ভালোবাসা তৈরি হয়েছিল।

মেগা সিরিয়ালে দীর্ঘদিন পরে নতুনভাবে ধরা দিয়েছিলেন সাহেব ভট্টাচার্য। ‘কথা’ (Kotha) দীর্ঘ সময় ধরে টিআরপি-র (TRP) শীর্ষে থাকায় যেমন সাহেবের (Saheb Bhattacharjee) একটা বড় ভূমিকা ছিল, তেমনই সমানে টক্কর দিয়েছেন সুস্মিতা (Susmita Dey) । কথা চরিত্রের বুদ্ধিমত্তার সঙ্গে যে সারল্য জুড়ে ছিল, সেখানে সুস্মিতা দর্শকের বিচারে একশোয় একশো। সেই সঙ্গে রব দে, সৌরভ চট্টোপাধ্যায়, অরিন্দ্য বন্দ্যোপাধ্যায়কেও এই সিরিয়ালে নতুনভাবে দেখা গিয়েছে। সঙ্গী সিদ্ধার্থ ঘোষ। অভিনয়ের দিক থেকে অনেক বড় সুযোগ পেয়েছেন অলিভিয়া মালাকার, দিয়া মুখোপাধ্যায়, প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়, রাইমা সেনগুপ্ত ও ভিলেনের চরিত্রে অর্পিতা।

আরও পড়ুন: বড়পর্দার ‘মুনির’ ক্রেজ, অঙ্কুশের জন্য আঘাত পেলেন শিবপ্রসাদ-পত্নী জিনিয়া!  

দর্শকের ভালোবাসায় ইতিমধ্যেই সাড়ে ছশো এপিসোড পার করে ফেলেছে কথা। নতুন করে পরিবারের সঙ্গে পাঙ্গা নিয়ে আবার তৈরি চিত্রা। তবে কী শেষ পর্যন্ত আইনি লড়াইয়ে হেরে যাবে গুহ পরিবার। না কি নিজেকে বদলে পরিবারের একজন সত্যিই হতে পারবে চিত্রা, দেখার জন্যই এখন অপেক্ষা দর্শকদের। আর সেই সমাধান হয়ে গেলেই ৬ অক্টোবর শেষবারের মতো স্টার জলসার পর্দায় দেখা যাবে কথা ধারাবাহিক। ইতিমধ্যেই শনিবার হল শেষ শুটিং। শেষ শুটিংয়ে কেক কেটে উদযাপন হল। সেই সঙ্গে কথা অর্থাৎ সুস্মিতা নিজের সোশ্যাল মিডিয়ায় করলেন অভিমানী পোস্টও।

Related articles

সরকারি কর্মীদের জন্য সুখবর, ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা বাজেটে

রাজ্যের পালাবদলের পর বিধানসভায় ২০২৬-২৭ অর্থ বর্ষের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ শুরু হতেই সরকারি কর্মীদের জন্য সুখবর। ২০...

পরিবেশবান্ধব ফাইল নিয়ে বিধানসভায় স্বপন, অধিবেশন শুরুর আগে পুজো করলেন শুভেন্দু

আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। তারপরই রাজ্য বিধানসভায় পেশ হতে চলেছে ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম বাজেট (West Bengal Budget)।...

বিহার থেকে বাংলায় সক্রিয় নিম্নচাপ, দক্ষিণে হলুদ – উত্তরে কমলা সর্তকতা 

বর্ষার মরসুম (Monsoon) বাংলা জুড়ে। সপ্তাহের প্রথম ব্যস্ততম দিনে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই দফায় দফায় ভারী থেকে অতি...

স্বচ্ছতা অভিযানে সকাল সকাল গড়িয়াহাট বাজার পরিদর্শনে পুরমন্ত্রী অগ্নিমিত্রা 

সোমবার সকাল সকাল গড়িয়াহাট বাজার (Gariahat Market) পরিদর্শনে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। স্বচ্ছতা অভিযানে...