Thursday, March 26, 2026

আমেরিকায় ফের বন্দুকবাজের হামলা, ঘটনায় নিহত ৩

Date:

Share post:

মার্কিন মুলুকে (USA) ফের বন্দুকবাজের হামলা । ঘটনায় প্রাণ হারিয়েছেন তিন জন।  ভয়াবহ এই  ঘটনাটি ঘটেছে নর্থ ক্যারোলিনায় (North Carolina)।  বোট থেকে একটি রেস্তরাঁ লক্ষ্য করে দুষ্কৃতীরা এই হামলা চালানো হয়েছে। এই ঘটনার ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।

একাধিক আন্তজার্তিক সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে,  ‘আমেরিকান ফিশ কোম্পানি’তে স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় আচমকাই গুলি চলতে থাকে। গুলি চালানোর আওয়াজ আসতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে । আততায়ীদের গুলিতে অন্তত সাতজনের গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গিয়েছে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের।

আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের শারীরিক অবস্থায় নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। এই ঘটনার পরই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই ঘটনার  পরই সতর্কতা জারি করা  হয়েছে। কোনও সন্দেহজনক বস্ত বা ব্যক্তিকে দেখলেই পুলিশ প্রশাসনকে খবর দিতে বলা হয়েছে।

এর আগে এমন ঘটনা বহুবার ঘটেছে। যার ফলে প্রাণ হারিয়েছেন অনেকে। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে ভিড়ের মধ্যে ঢুকে আততায়ী গুলি চালাচ্ছেন। গত জুলাইয়ে এক চার্চে গুলি চালানোর ঘটনায় মৃত্যু হয়েছিল ২ জনের।

আরও পড়ুন :মুর্শিদাবাদে কুপিয়ে খুন জমি ব্যবসায়ীকে, এলাকায় তীব্র চাঞ্চল্য

তার কয়েকদিন আগে আগে মিনিয়াপোলিস শহরেরই অন্য একটি স্কুলের বাইরে গুলিতে এক জন নিহত ও ছয় জন আহত হন। আরও দু’টি আলাদা ঘটনায় কয়েক ঘণ্টার মধ্যেই মৃত্যু হয়েছিল দু’জনের। পরপর এই ধরনের হামলায় আমেরিকা জুড়ে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

 

Related articles

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...