Monday, June 22, 2026

তামিলনাড়ুতে পদপিষ্টের ঘটনায় মৃতের সংখ্যা বাড়ছে, ক্ষতিপূরণ ঘোষণা সরকারের

Date:

Share post:

তামিলনাড়ুর কারুরে অভিনেতা বিজয়ের রাজনৈতিক মিছিলে পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে। শনিবার রাতে মৃতের সংখ্যা ছিল ৩৬। রবিবার ভোরে ৩৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। মৃতদের মধ্যে শিশু ও মহিলারাও রয়েছেন। আহতদের মধ্যে ৫১জন ভর্তি আইসিইউতে।

শনিবার ৪০০ কিলোমিটার দূরে করুরে অভিনেতা তথা রাজনীতিবিদ বিজয়ের সভা ছিল। জনপ্রিয় অভিনেতার সভায় বিপুল জন সমাগম হয়।  ৬ ঘণ্টা ধরে বিজয়ের অপেক্ষা করে অবশেষে সমাবেশ শুরু হয়। কিন্তু বক্তৃতা চলাকালীন ভিড়ের মাঝেই ঘটে যায় বিপত্তি।

মধ্যরাতেই আহতদের সঙ্গে দেখা করতে কারুরের সরকারি মেডিক্যাল কলেজে যান  তামিলনাড়ুর  মুখ্যমন্ত্রী স্ট্যালিন। আহতদের কয়েক জনের সঙ্গে কথা বলেন তিনি। তামিলনাড়ু সরকার পক্ষ থেকে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ হিসাবে ১০ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে। আহতদের পরিবার পিছু দেওয়া হবে এক লক্ষ টাকা। ইতিমধ্যেই এই মর্মান্তিক ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী রবিবার ভোরে সাংবাদিকদের জানিয়েছেন, “তদন্তে সত্য উঠে আসবে। আমি রাজনৈতিক উদ্দেশে কোনও মন্তব্য করতে চাই না। সত্য প্রকাশ্যে আসার পরেই কঠোর পদক্ষেপ করা হবে।” ইতিমধ্যেই মামলা রজু করা হয়েছে। উচ্চ পর্যায়ের তদন্ত শুরু করা হয়েছে।

আরও পড়ুন : শংসাপত্র জমা না দিলে সংরক্ষণের সুবিধা মিলবে না, জানাল এসএসসি

তামিলনাড়ু পুলিশের ভারপ্রাপ্ত ডিজি জি ভেঙ্কটরমন এই ঘটনা প্রসঙ্গে বলেছিলেন, “সভার আয়োজকরা ১০ হাজার লোকের জমায়েতের কথা বলেছিলেন। কিন্তু তার তিন গুণ লোক সভায় যোগ দিয়েছিলেন।’’

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...