Monday, June 22, 2026

মুর্শিদাবাদে কুপিয়ে খুন জমি ব্যবসায়ীকে, এলাকায় তীব্র চাঞ্চল্য

Date:

Share post:

মহা পঞ্চমীর দিনে ব্যবসায়ী খুন মুর্শিদাবাদে। মৃত ব্যবসায়ীর নাম জিন্নাত আনসারি। বয়স ৫৭ বছর।শনিবার দুপুরে ব্যবসায়ী খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল ডোমকল থানার গাড়াবাড়িয়া এলাকায়।  হরিহরপাড়ার তরতিপুর গ্রামের বাসিন্দা জিন্নাত একজন জমি ব্যবসায়ী ছিলেন।ডোমকল থানার গাড়াবাড়িয়া এলাকার একটি মাঠে রাতের বেলায় রক্তাক্ত অবস্থায় ব্যবসায়ীকে উদ্ধার করে পুলিশ। কে বা কারা তাঁকে খুন করল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

শনিবার রাতের দিকে স্থানীয় একটি মাঠে তাঁর রক্তাত্ব দেহ উদ্ধার হয়। দ্রুত সেখান থেকে তাঁকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়।  সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।  মৃতের পরিবারের অভিযোগ, শনিবার দুপুরে ওই ব্যবসায়ীকে ডেকে নিয়ে যান কয়েকজন পরিচিত। তাঁরাই জিন্নাতকে খুন করেছেন বলে অভিযোগ।  পুলিশের প্রাথমিক  অনুমান তাঁকে কুপিয়ে খুন করা হয়েছে।

মৃতের ছেলে রাকিব আনসারি জানিয়েছেন, “দুপুর বেলায় কয়েকজন লোক বাবাকে ডেকে নিয়ে যায়। তারপর জানতে পারি বাবার রক্তাত্ব দেহ  পড়ে আছে স্থানীয় মাঠে। কী কারণ তা বলতে পারব না। বাবা কয়েকজনের নাম বলে গিয়েছে। পুলিশ তদন্ত করুক।”

আরও পড়ুন:বোধনের আনন্দ ফিকে করে দেবে বৃষ্টি? জেনে নিন রবিবারের আবহাওয়ার আপডেট

কী কারণে জিন্নাতকে খুন করা হল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। জমি নিয়ে বিবাদ নাকি অন্য কোনও কারণ আছে তা তদন্ত করছে পুলিশ।

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...