Thursday, March 26, 2026

”মায়ের স্নেহভরা মুখের উন্মোচনে আলোকিত হয় জগৎ”, মহাষষ্ঠীর শুভেচ্ছা অভিষেকের

Date:

Share post:

রবিবার বোধনের মধ্য দিয়ে বাঙালির প্রাণের উৎসবের সূচনা হল।  এই দিনটার অপেক্ষায় বছরভর দিন গুণতে থাকে  দিন গোনার মধ্যেই শুরু হয়ে গেল এই বছরের দুর্গাপুজো। আজ মহাষষ্ঠী।এই উপলক্ষে নিজের সোশ্যাল হ্যান্ডেলে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

রবিবার সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে মন্ত্রচারণের শব্দ।  এই দিনটির জন্য অপেক্ষা করে থাকে আপামর বাঙালি। বাঙালির শ্রেষ্ঠ উৎসব ঘিরে থাকে আনন্দ ও উন্মাদনা। আকাশ পরিস্কার হতেই ঠাকুর দেখার ঢল  নেমেছে মণ্ডপে মণ্ডপে। সকাল থেকেই জনতার ভিড় কলকাতার বিভিন্ন মণ্ডপে।

বিশেষ এই দিনের তৃণমূলের লোকসভার দলনেতা সমাজ মাধ্যমে লিখেছেন, ”মহাষষ্ঠী উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা। মায়ের স্নেহভরা মুখের উন্মোচনে আলোকিত হয় জগৎ। নব আনন্দে ছোঁয়ায় সেজেছে ধরণী।”

প্রসঙ্গত, চলতি বছর প্রাকৃতিক দুর্যোগের ফলে মহালয়া থেকেই শুরু হয়ে গিয়েছে ঠাকুর দেখার পালা। আলোর রোশনাইতে সেজে উঠেছে কলকাতা শহর ও রাজ্যের বিভিন্ন প্রান্ত। উৎসবপ্রেমী বাঙালির সবচেয়ে বড় পার্বণ এই দুর্গা পুজো।

 

 

Related articles

নির্বাচনী প্রচারে আজ উত্তরে অভিষেক, জনসভার পাশাপাশি করবেন রোড শো

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের (WB Assembly Election) তৃণমূল-কর্মীদের জয়ের টার্গেট বেঁধে দিয়ে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে...

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...