Thursday, March 26, 2026

নাম না করে পাকিস্তানকে নিশানা জয়শঙ্করের, জবাব দিতে গিয়ে আরও ফাঁসলো ‘প্রতিবেশী’

Date:

Share post:

সন্ত্রাসবাদ নিয়ে নাম না করে পাকিস্তানকে (Pakistan) নিশানা করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jayshankar)। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের (UNGA) ৮০তম অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে পাকিস্তানকে আক্রমণ করে তিনি বলেন, কয়েক দশক ধরে বিশ্ব সন্ত্রাসবাদের কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে (পাকিস্তান)।

শনিবার তাঁর ভাষণে ভারতের বিদেশমন্ত্রী বলেন, দেশকে ‘ভারত’ বলেই উল্লেখ করেন। আর পাকিস্তানের নাম না করে বলেন, ‘এক প্রতিবেশী‘। জয়শঙ্করের কথায়, “এক প্রতিবেশী আন্তর্জাতিক সন্ত্রাসের কেন্দ্র। বিগত কয়েক দশক ধরে ভয়ঙ্কর সব জঙ্গি হামলার উৎস খুঁজে পাওয়া গিয়েছে এই একটি দেশেই। সেই দেশের নাগরিকের নাম রাষ্ট্রপুঞ্জের জঙ্গি তালিকায় ভর্তি।”
আরও খবর: আমেরিকায় ফের বন্দুকবাজের হামলা, ঘটনায় নিহত ৩

জয়শঙ্কর (Pakistan) তাঁর বক্তৃতায় ২২ এপ্রিল মাসে জম্মু-কাশ্মীরের পাহালগামে ভয়ঙ্কর সন্ত্রাসবাদী হামলার প্রসঙ্গ তোলেন। বলেন, সেটি ‘সীমান্তপারের বর্বরতা’। ভারতের বিদেশমন্ত্রীর কথায়, “ভারত তার নাগরিকদের সুরক্ষার জন্য আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেছে এবং দোষীদের বিচারের প্রক্রিয়ার মধ্যে এনেছে।”

জয়শঙ্করের বক্তৃতার পরে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় জবাব দেওয়ার অধিকার প্রয়োগ করে পাকিস্তান দাবি করেন, ভারত বার বার মিথ্যাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। এই ভাবে তাদের দেশের ভাবমূর্তি নষ্টে চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ পাকিস্তানের। এর পাল্টা পাকিস্তানকে কটাক্ষ করে ভারত। নয়াদিল্লির তরফ থেকে জানানো হয়, জয়শঙ্কর এক প্রতিবেশী দেশের কথা বলেছেন, কারও নাম করেননি। তা সত্ত্বে অভিযোগ গায়ে মেখে পাকিস্তানের জবাব দেওয়ার তাগিদই সন্ত্রাসবাদে তাদের ভূমিকা স্পষ্ট করে দিয়েছে।

Related articles

বাঘাযতীনে শ্যুট আউট, তৃণমূল কর্মীর মৃত্যুতে গ্রেফতার ৪!

ভোটের আগে খাস কলকাতায় শ্যুট আউট (Shoot out in Kolkata)! বুধবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে বাঘাযতীনের (Baghajatin) পূর্ব ফুলবাগান...

আজ পাণ্ডবেশ্বর- দুবরাজপুরে জোড়া জনসভা মমতার 

'যে লড়ছে সবার ডাকে সেই জেতাবে বাংলা মাকে'- রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) এই স্লোগানকে...

নির্বাচনী প্রচারে আজ উত্তরে অভিষেক, জনসভার পাশাপাশি করবেন রোড শো

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের (WB Assembly Election) তৃণমূল-কর্মীদের জয়ের টার্গেট বেঁধে দিয়ে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে...

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...