Monday, June 22, 2026

এজিএমে সভাপতি হলেন মিঠুন, বিসিসিআইতে বঞ্চিতই থাকল বাংলা

Date:

Share post:

মুম্বইয়ে রবিবার অনুষ্ঠিত হল বিসিসিআইয়ের ৯৪তম বার্ষিক সাধারণ সভা (BCCI AGM)। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হলেন মিঠুন মানহাস। সহ সভাপতি হলেন রাজীব শুক্লা। সচিব হলেন দেবজিত সাইকিয়া। যুগ্ম সচিব হলেন প্রভতেজ ভাটিয়া এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিলেন রঘুরাম ভাট।

২০২২ সালে বোর্ড সভাপতি হয়েছিলেন রজার বিনি। সৌরভ গাঙ্গুলির (Sourav Ganguly) জায়গায় স্থলাভিষিক্ত হয়েছিলেন তিনি। এবার জাতীয় দলের হয়ে একটি ম্যাচও না খেলা মিঠুন মানহাসের হাতেই থাকবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের রিমোট কন্ট্রোল।

৪৫ বছরের মনহাসের অবশ্য ক্রিকেট প্রশাসক হিসাবে কিছু অভিজ্ঞতা রয়েছে। তিনি জম্মু ও কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের (জেকেসিএ) প্রশাসনিক পদে ছিলেন এবং বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভাতে একাধিক বার রাজ্যের প্রতিনিধিত্ব করেছেন।

পাশাপাশি অ্যাপেক্স কাউন্সিলে এসেছেন জয়দেব শাহ। আইপিএল গর্ভনিং কাউন্সিলে এসেছেন অরুণ ধুমল  এবং খাইরুল জামাল মজুমদার। পরিকাঠামো  উন্নয়ন কমিটির চেয়ারম্যান হয়েছেন রোহন জেটলি।

সিএবির পক্ষ থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম এজিএমের প্রতিনিধি হিসেবে পাঠানো হয়েছিল। কিন্তু তিনি এজিএমে উপস্থিত থাকলেন না খানিকটা কি অভিমানেই সাধারণ সভায় গেলেন না সৌরভ গঙ্গোপাধ্যায়!

বোর্ডের এজিএমে বাংলার প্রাপ্তি খুবই কম। আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য ছিলেন অভিষেক ডালমিয়া এবার তিনি পদ পাননি তবে বোর্ডের সাধারণ সভায় তিনি উপস্থিত ছিলেন, কিন্তু সিএবির পক্ষ থেকে নয় এনসিসির পক্ষ থেকে।

আরও পড়ুন :বিতর্কের আবহেই মেগা ফাইনাল, জানুন ভারতের সম্ভাব্য প্রথম একাদশ

জুনিয়র ক্রিকেট কমিটির নির্বাচক পদের আছেন রণদেব বসু এবং ভারতীয় মহিলা ক্রিকেট দলের নির্বাচক মিটির আছেন শ্যামা দে এই দুজন বাদ দিলে বোর্ডের তালিকায় কোন বাংলার প্রতিনিধি নেই।

 

 

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...