Thursday, March 26, 2026

অবশেষে জালে স্বঘোষিত ধর্মগুরু স্বামী চৈতন্যানন্দ

Date:

Share post:

ছাত্রীদের কুরুচিকর মেসেজ, শ্লীলতাহানি-সহ একাধিক অভিযোগে অবশেষে পুলিশের জালে দিল্লির (Delhi) স্বঘোষিত ধর্মগুরু স্বামী চৈতন্যানন্দ (Swami Chaitanya Nanda) সরস্বতী। রবিবার ভোর সাড়ে ৩টে নাগাদ আগ্রার এক হোটেল থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। গত কয়েকদিন ধরেই পালিয়ে বেড়াচ্ছিলেন দিল্লির বসন্ত কুঞ্জ এলাকার শ্রী শারদা ইনস্টিটিউট অব ইন্ডিয়ান ম্যানেজমেন্ট নামে আশ্রমের স্বঘোষিত ধর্মগুরু স্বামী চৈতন্যানন্দ সরস্বতী ওরফে স্বামী পার্থসারথি।

২০০৯ সালে চৈতন্যানন্দের বিরুদ্ধে প্রথম ফৌজদারি মামলা হয়েছিল। ২০১৬-তে তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তোলেন এক মহিলা। এর পরে ১৭ মহিলা তাঁর বিরুদ্ধে পর পর অভিযোগ দায়ের করেন অভিযোগ প্রকাশ্যে আসতেই ওই শ্রী শ্রীঙ্গেরি মঠও বাবার সঙ্গে ত্যাগ করে। আশ্রমের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ”স্বামী চৈতন্যানন্দ সরস্বতী ওরফে স্বামী পার্থসারথীর নাম এমন কিছু কাজের সঙ্গে জড়িয়েছে যা বেআইনি, অনুচিত। সেই কারণেই পীঠের তরফে তাঁর সঙ্গে সমস্ত সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।“

আগাম জামিনের আবেদন করেন চৈতন্যানন্দ (Swami Chaitanya Nanda) সরস্বতী। সেই আবেদন খারিজ করে দেয় আদালত। অবশেষে এদিন ভোর সাড়ে ৩টেয় ওই স্বঘোষিত ধর্মগুরুকে গ্রেফতার করা হয়।

Related articles

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...