Thursday, March 26, 2026

বাংলার দুর্গাপুজোর হেরিটেজ স্বীকৃতিতে মিথ্যাচার মোদির কড়া জবাব তৃণমূলের

Date:

Share post:

মোদিবাবু, আর কত মিথ্যাচার করবেন? ভোটের রাজনীতিতে ফায়দা তুলতে শেষে কি না দুর্গাপুজোকেও ছাড়লেন না! বাংলার দুর্গাপুজো ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি নিয়েও মিথ্যাচার। আপনারাই বলেছিলেন না, বাংলায় দুর্গাপুজো হয় না। এখন কেন উল্টো কথা! এখন বলছেন বাংলার দুর্গাপুজো আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে কেন্দ্রের উদ্যোগে। শুনে রাখুন, বাংলার দুর্গাপুজোকে বিশ্ব মানচিত্রে প্রথম তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ঐকান্তিক প্রচেষ্টাতেই বাংলার দুর্গাপুজো ইউনেস্কোর ‘ইনট্যানজেবল কালচারাল হেরিটেজ’ তকমা ছিনিয়ে এনেছে। এখানে কেন্দ্রের কোনও কৃতিত্ব নেই, কোনও প্রচেষ্টাও নেই। বরং কেন্দ্র বারবার বাংলার বদনাম করেছে, বাংলায় দুর্গাপুজো হয় না বলে অপপ্রচার করেছে। এখন আবার প্রচারমন্ত্রী মিথ্যচারের রাজনীতি শুরু করেছেন।

বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো। সেই দুর্গাপুজোই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় হয়ে উঠেছে বিশ্বজনীন। কলকাতার রড রোডে দুর্গা কার্নিভাল এখন ব্রাজিলের রিও কার্নিভালের সঙ্গেই এক বাক্যে উচ্চারিত হচ্ছে। তারপর অনুদান প্রদান, কর্মসংস্থান ও পরিকাঠামো তৈরির মাধ্যমে রাজ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটিয়েছেন। লালন করেছেন বাংলার ঐতিহ্য-সংস্কৃতি। তার ফলেই এসেছে বিশ্ব-স্বীকৃতি। আর এই স্বীকৃতি আদায়ের জন্য নিয়ম মেনে আবেদন করে গিয়েছেন মুখ্যমন্ত্রী। শেষে ২০২১-এ ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি এসেছে। অতুলনীয় এই সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতিতে ইউনেস্কো বিবৃতি দিয়ে জানিয়েছিল, দুর্গাপুজোর সময় বাঙালির অর্থনৈতিক, সামাজিক এবং ধর্মীয় সমস্ত বিভাজন মুছে যায়। এমন উৎসব সত্যিই বিরল। দুর্গাপুজো ধর্মীয় উৎসবের আঙিনা ছাড়িয়ে অনেক বেশি করে সামাজিক উৎসবে পরিণত করার মূল কাণ্ডারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই।

আরও পড়ুন – নবমী–দশমীতে বৃষ্টির ভ্রুকুটি! ষষ্ঠীর আনন্দে মাতলো শহর 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বাঘাযতীনে শ্যুট আউট, তৃণমূল কর্মীর মৃত্যুতে গ্রেফতার ৪!

ভোটের আগে খাস কলকাতায় শ্যুট আউট (Shoot out in Kolkata)! বুধবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে বাঘাযতীনের (Baghajatin) পূর্ব ফুলবাগান...

আজ পাণ্ডবেশ্বর- দুবরাজপুরে জোড়া জনসভা মমতার 

'যে লড়ছে সবার ডাকে সেই জেতাবে বাংলা মাকে'- রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) এই স্লোগানকে...

নির্বাচনী প্রচারে আজ উত্তরে অভিষেক, জনসভার পাশাপাশি করবেন রোড শো

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের (WB Assembly Election) তৃণমূল-কর্মীদের জয়ের টার্গেট বেঁধে দিয়ে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে...

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...