Sunday, May 10, 2026

নবমী–দশমীতে বৃষ্টির ভ্রুকুটি! ষষ্ঠীর আনন্দে মাতলো শহর 

Date:

Share post:

উৎসবের আবহে রঙিন কলকাতা। মহাষষ্ঠীর সকাল থেকেই শহরের উত্তর থেকে দক্ষিণে উপচে পড়েছে দর্শনার্থীদের ভিড়। সাগরে জোড়া নিম্নচাপের প্রভাবে বৃষ্টির পূর্বাভাস থাকলেও তা উপেক্ষা করে প্যান্ডেল দর্শনে বেরিয়ে পড়েছেন আট থেকে আশি। দেবীর বোধনের পর থেকেই ভিড় জমেছে টালা প্রত্যয়, হাতিবাগান, আহিরিটোলা থেকে শুরু করে সুরুচি, চেতলা, ত্রিধারা—শহরের নামী পুজো মণ্ডপে। কোথাও তিলধারণের জায়গা নেই। সঙ্গে চলছে টুকটাক খাওয়া-দাওয়া, সেলফি তোলার হিড়িক।

রবিবার সকাল থেকে রোদ-ঝলমলে আকাশে খানিক ভ্যাপসা গরম থাকলেও মাঝেমধ্যে দু-এক পশলা বৃষ্টি হয়েছে। তবে তা ভিড়ের উৎসাহে কোনও প্রভাব ফেলতে পারেনি। নতুন পোশাক পরে পরিবার, বন্ধুবান্ধব কিংবা সঙ্গীকে নিয়ে একের পর এক মণ্ডপে ভিড় জমিয়েছেন মানুষ। কারও প্রথম পুজোর রোমাঞ্চ, কারও বা দীর্ঘ জীবনসঙ্গীকে সঙ্গে নিয়ে স্মৃতি বন্দি করার ব্যস্ততা—সব মিলিয়ে ষষ্ঠীর সকাল থেকেই উচ্ছ্বাসে ভরপুর শহর।

ভিড় সামলাতে রাস্তায় নেমেছে কয়েক হাজার পুলিশ ও সিভিক ভলান্টিয়ার। যান চলাচল সচল রাখতে চলছে কড়া নজরদারি। বনেদি বাড়ির পুজোগুলিতেও দর্শনার্থীদের ঢল। রাত যত বাড়ছে, ততই বেড়েছে মানুষের ভিড়। সন্ধ্যা নামতেই আলোর রোশনাইয়ে ঝলমলে কলকাতা যেন এক অন্য জগৎ—যেখান থেকে চোখ ফেরানো দুষ্কর।

তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, নবমী ও দশমীতে বৃষ্টি বাড়তে পারে। তাই ষষ্ঠীর এই জনসমুদ্র দেখে অনেকেই আশঙ্কা করছেন, পরের দিনগুলোয় ভিড় উপভোগে বাধা হয়ে দাঁড়াতে পারে আবহাওয়া। তবুও আপাতত ষষ্ঠীর রঙিন সাজে ডুবে রয়েছে মহোৎসবমুখর নগরী।

আরও পড়ুন – বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার অভিযোগ ওড়াল বিদ্যুৎ দফতর

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

অভিজ্ঞতায় আস্থা, নেতৃত্বে নারী শক্তি! বিধানসভায় বিরোধী দলনেতা শোভনদেব, ডেপুটি অসীমা-নয়না

বিধানসভায় প্রধান বিরোধী শক্তি হিসেবে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে বড়সড় সাংগঠনিক রদবদল ঘটাল তৃণমূল কংগ্রেস। অভিজ্ঞতার ওপর...

শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া! ড্র করে লিগ টেবিলের দু’নম্বরেই বাগান 

মোহনবাগান    ১          এফসি গোয়া  ১ (ম্যাকলারেন)                 (রনি) ম্যাচটা জিতলে শীর্ষে উঠে আসার সুযোগ ছিল। কিন্তু জেমি ম্যাকলারেনের গোলে এগিয়ে গিয়েও...

কলকাতায় আমির খানের ‘সিক্রেট’ ভিজিট 

রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আলাদাই আমেজ গোটা শহরে, ওদিকে বাংলার রাজনৈতিক ইতিহাসের পালাবদল। এর মাঝেই কলকাতায় পা রাখলেন বলিউডের...

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল! ব্যাপক বদলি সিএমও-সহ ৪৬ দফতরে 

রাজ্যপাটে পালাবদলের পর থেকেই প্রশাসনিক কাঠামো ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু করেছে নতুন সরকার। সেই রদবদলের প্রথম কোপ গিয়ে...