Thursday, March 26, 2026

বিজয়ের সভায় পদপিষ্ট কাণ্ডে অমানবিকতার অভিযোগ! হাইকোর্টের দ্বারস্থ টিভিকে 

Date:

Share post:

তামিল অভিনেতা তথা রাজনৈতিক নেতা বিজয়ের জনসভাকে ঘিরে পদপিষ্ট কাণ্ডে নতুন মোড়। অভিযোগ উঠেছে, দুর্ঘটনার সময় সাধারণ মানুষের প্রতি চরম অমানবিক আচরণ করেছিলেন বিজয়। সকাল থেকে অপেক্ষায় থাকা জনতা সন্ধ্যা ৭টার পর তাঁর আগমনের পর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শুরু হয় ধাক্কাধাক্কি, অজ্ঞান হয়ে পড়েন অনেকে। কেউ কেউ বিজয়ের দৃষ্টি আকর্ষণের জন্য বাসে চপ্পল ছুড়তে থাকেন। জনতা সাহায্যের জন্য চিৎকার করলেও বিজয় তা উপেক্ষা করেছেন বলে অভিযোগ।

এই ঘটনার পরই রাতারাতি মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হলেন বিজয়। তাঁর রাজনৈতিক দল *তামিলাগা ভেট্রি কাজাগম* (টিভিকে) রবিবার আদালতে জরুরি আর্জি দাখিল করে। তারা দাবি করেছে, পদপিষ্টের ঘটনায় চক্রান্ত রয়েছে এবং নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। আইনি সংবাদমাধ্যম লাইভ ল জানিয়েছে, হাইকোর্ট আবেদনটি গ্রহণ করেছে এবং খুব সম্ভবত সোমবারই শুনানি হবে।

এরই মধ্যে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণা জগদীশনকে তদন্ত কমিশনের প্রধান হিসেবে নিয়োগের ঘোষণা করেছেন। উপমুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিন জানিয়েছেন, বিচারপতি ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন।

উল্লেখযোগ্য, এর আগেই বিজয়ের দলের সমাবেশ নিয়ে হাইকোর্ট সতর্ক করেছিল। গত অগস্টে জনসভা আয়োজনের অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল টিভিকে। তখনই আদালত পদপিষ্ট হওয়ার আশঙ্কার কথা বলে সতর্ক করেছিল দলকে। বিজয়কে বিশেষভাবে অনুরোধ করতে বলা হয়েছিল যাতে প্রসূতি ও বিশেষভাবে সক্ষমরা সমাবেশে না আসেন। শান্তিপূর্ণ ও আইনানুগভাবে সভা আয়োজনের নির্দেশও দিয়েছিল আদালত।তবুও সেই সতর্কবার্তার পর এমন দুর্ঘটনা ঘটে যাওয়ায় স্বাভাবিকভাবেই বিতর্কের কেন্দ্রে বিজয় এবং তাঁর দল।

আরও পড়ুন – অবশেষে জালে স্বঘোষিত ধর্মগুরু স্বামী চৈতন্যানন্দ

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...