Thursday, March 26, 2026

বিদেশী সাম্রাজ্যে কাঁপন ধরিয়েছিলেন! শহিদ মাতঙ্গিনী হাজরার প্রয়াণ দিবসে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

মাতঙ্গিনী হাজরা (Matangini Hazra) ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের মহান বিপ্লবী নেত্রী। ১৯৪২ খ্রিস্টাব্দের ২৯ সেপ্টেম্বর সেই সময়ের মেদিনীপুর জেলার তমলুক থানার সামনে ব্রিটিশ ভারতীয় পুলিশের গুলিতে তিনি শহিদ হয়েছিলেন। সকলের কাছে তিনি ‘গান্ধীবুড়ি’ নামে পরিচিত ছিলেন। তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-ওয়াংচুকের গ্রেফতারিতে ফুঁসে উঠলেন স্ত্রী! বিতর্কসভায় মুখোমুখি বসার চ্যালেঞ্জ কেন্দ্রকে

এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন,”শহিদ মাতঙ্গিনী হাজরার (Matangini Hazra) প্রয়াণ দিবসে, অসীম সাহসের প্রতিমূর্তি এই স্বাধীনতা সংগ্রামীকে জানাই আমার অন্তরের শ্রদ্ধা ও প্রণাম। তাঁর আত্মত্যাগ আমাদের স্বাধীনতার ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত।
অবিভক্ত মেদিনীপুর জেলা ছিল স্বাধীনতা সংগ্রামে এদেশের পথিকৃৎ। আর বাংলা ছিল স্বাধীনতা আন্দোলনের পীঠস্থান যেখানে মাতঙ্গিনী হাজরার মতো অগণিত অগ্নিকন্যা-অগ্নিপুত্রদের তেজে, বীরত্বে সর্বশক্তিমান বিদেশী সাম্রাজ্যে কাঁপন ধরে গিয়েছিল।
আমি আনন্দিত, পূর্ব মেদিনীপুর জেলার শহিদ মাতঙ্গিনী ব্লকের আলিনান গ্রামে তাঁর বসতবাটির পাশেই আমাদের সরকার এই মহান স্বাধীনতা সংগ্রামীর একটি মূর্তি স্থাপন করেছে এবং তাঁর জীবন ও ব্রিটিশ বিরোধী আন্দোলনে তাঁর অবদান নিয়ে একটি সংগ্রহশালা করেছে। আমিই ২০২২ সালে এই সংগ্রহশালাটি উদ্বোধন করেছিলাম। এই মিউজিয়ামে তাঁর ব্যবহৃত নানান ব্যক্তিগত জিনিসপত্রও প্রদর্শিত হচ্ছে। অনেক মানুষ এখন এই মিউজিয়ামটি দেখতে আসেন।
আমাদের আলিপুর মিউজিয়ামেও আমরা শ্রদ্ধার সঙ্গে শহিদ মাতঙ্গিনী হাজরাকে স্মরণ করেছি।”

_

_

_

_

_

_

 

Related articles

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...