Monday, March 2, 2026

গোটা দেশে লাফিয়ে বাড়ল সোনার দাম, দেশকে দীপাবলির উপহার!

Date:

Share post:

সপ্তাহের শুরুতেই গোটা দেশে লাফিয়ে বাড়ল সোনা এবং রুপোর দাম। ১০ গ্রাম সোনার দাম এক লাফে দেড় হাজার টাকা বাড়ল, যা রেকর্ড বলে দাবি সোনা (gold) বিক্রেতাদের সংগঠনগুলির। দেশের মানুষকে জিএসটি ছাড়ের ঘোষণা করে দীপাবলির উপহার দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে উৎসবের মাঝেই লাফিয়ে সোনার দাম (gold price) বাড়ায় ফের একবার প্রশ্নের মুখে কেন্দ্রের অর্থনীতি।

সোমবার সপ্তাহের প্রথম দিন বড়সড় ধাক্কা সোনা ও রুপোর দামে। ৯৯.৯ শতাংশ বিশুদ্ধ ১০ গ্রাম সোনার দাম (gold price) দেড় হাজার টাকা বেড়ে দাঁড়ালো ১,১৯,৫০০ টাকায়। শনিবার বাজার বন্ধ হওয়ার সময় যে দাম ছিল ১,১৮,০০০ টাকা প্রতি ১০ গ্রামে।

সোনার সঙ্গে লাফিয়ে রেকর্ড ছুঁলো রুপোর দামও (silver price)। রাজধানীতে এক কিলোগ্রাম চাঁদির দাম একলাফে সাত হাজার টাকা বাড়ল। বর্তমান দাম ১,৫০,০০০ টাকা প্রতি কিলো।

আরও পড়ুন: আমেরিকায় ফের বন্দুকবাজের হামলা, ঘটনায় নিহত ৩

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণেই ভারতে এই দামের বাড়বাড়ন্ত, বলে দাবি ব্যবসায়ীদের। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক সংক্রান্ত যে অস্থিরতা তৈরি হয়েছে তার জন্য মার্কিন শিল্পপতিরা সোনায় বিপুল বিনিয়োগ করছেন। যার জেরে বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে। আর তার প্রভাব ভারতের বাজারে। কিন্তু বিশ্ববাজারে দাম বাড়ার প্রভাব কেন রোখা গেল না দেশে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদরা।

spot_img

Related articles

বিধায়ক-সাংসদ থেকে বিডিও! ভোটার তালিকায় ‘বিচারাধীন’ খোদ জনপ্রতিনিধিরাও 

ভোটার তালিকা সংশোধনের কামড় এ বার খোদ জনপ্রতিনিধিদেরও গায়ে। খসড়া তালিকায় নাম বাদ পড়ার পর রাজ্যে প্রকাশিত চূড়ান্ত...

ব্রাত্যজন সঞ্জুর ব্যাটেই ক্যারিবিয়ান বধ, কাপযুদ্ধের সেমিতে ভারত

টি২০ বিশ্বকাপের( T20 World Cup) সেমিফাইনালে(Semifinal) ভারত (India)।ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫ উইকেটে জয় টিম ইন্ডিয়ার (India)। ব্রাত্য...

বিজেপি-বিরোধী, সংখ্যালঘু ও তফসিলিদের বেছে বেছে নাম বাদ! তথ্য-প্রমাণ তুলে তোপ অভিষেকের

খসড়া তালিকায় লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ৫৮ লক্ষ বাদ। তারপর প্রথম দফার চূড়ান্ত তালিকাতেও আরও প্রায় ৬ লক্ষ নাম...

এসআইআর-এর নামে লক্ষ লক্ষ বাঙালির নাম বাদ! প্রতিবাদে রাজপথে বাংলা পক্ষ

রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা ‘এসআইআর’ প্রক্রিয়ায় লক্ষ লক্ষ বাঙালির নাম বাদ দেওয়া এবং কয়েক লক্ষ...