Sunday, June 21, 2026

শোভাবাজার রাজবাড়িতে প্রতিমা দর্শন, রাজ্যবাসীকে বাংলায় শুভেচ্ছা রাজ্যপালের

Date:

Share post:

বৃষ্টির আশঙ্কা পুজোর শেষের দিনগুলোয়। সে কারণে বৃষ্টি না হওয়ার মহাসপ্তমীতে রাজপথে মানুষের ঢল। দুপুরের পর থেকেই মণ্ডপমুখী জনস্রোত। সপ্তমীর সন্ধেয় শোভাবাজার রাজবাড়িতে প্রতিমা দর্শন করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (CV Anand Bose)। রাজ্যবাসীকে বাংলায় শারদ শুভেচ্ছা জানালেন তিনি।

বাংলা ভাষার প্রতি, বাংলাভাষীদের প্রতি বিজেপির নেতা মন্ত্রী তথা বিজেপিশাসিত রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের যতই ক্ষোভ থাকুক না কেন আনন্দ বোস কিন্তু প্রথম থেকেই বাংলা ভাষার প্রতি আগ্রহ দেখিয়েছিলেন। দায়িত্ব নিয়ে রাজ্যে আসার পরেই প্রথম সরস্বতী পুজোয় তিনি বাংলা ভাষায় হাতেখড়িও নিয়েছিলেন। তাই নিয়ে গোঁসা হয়েছিল বঙ্গের পদ্ম শিবিরের (BJP)।

তারপরে রাজ্য-রাজ্যপাল (C V AnandBose) ঠান্ডা লড়াই চলেছে ঠিকই। কিন্তু বিভিন্ন সময়ে রাজ্যের ভূমিকাকে সমর্থন করেছেন আনন্দ বোস। পঞ্চমীতেও প্রতিমা দর্শনে বেরিয়েছিলেন তিনি। সপ্তমীতে গিয়েছিলেন শোভাবাজার রাজবাড়িতে। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলায় শুভেচ্ছা জানান রাজ্যবাসীকে। চিরকুট দেখে পড়ে শোনান শুভেচ্ছা বার্তা। দুর্গাস্তব করেন তিনি। এবার রাজ্যপালের মুখে বাংলা শুনে বঙ্গ বিজেপি নেতৃত্বের গোঁসা করে কি না সেটাই দেখার।

Related articles

ময়নাগুড়িতে বাস ও ট্রাকের সংঘর্ষে মৃত ৪, আহত বহু

জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি (Maynaguri Accident) উল্লাডাবরি তিস্তা সেতুর কাছে রবিবার একটি বাস ও ট্রাকের সংঘর্ষে ৪ জন যাত্রীর...

তামিলনাড়ুর কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, মৃত ৭, অসুস্থ বহু

ভোপাল গ্যাস দুর্ঘটনার স্মৃতি উস্কে তামিলনাড়ুর তিরুভাল্লুরে সাত জনের মৃত্যু! সামুদ্রিক খাদ্য প্রস্তুতকারক একটি কারখানায় রবিবার অ্যামোনিয়া গ্যাস...

ফের দায়ের FIR! আরও আইনি প্যাঁচে অভিষেকের আপ্তসহায়ক সুমিত

আরও আইনি প্যাঁচে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisek Banerjee PA) আপ্তসহায়ক সুমিত রায়(Sumit Ray)। জমি জালিয়াতি আর মাটি চুরির মামলার...

টাকা নিয়ে দলত্যাগ! বিস্ফোরক অভিযোগ মহুয়ার! আইনি নোটিশের হুঁশিয়ারি শতাব্দী-কাকলিদের

তৃণমূলের ভাঙন ঘিরে রাজনৈতিক সংঘাত ক্রমশ তীব্র হচ্ছে। দলের ২০ জন সাংসদ এনসিপিআইতে (NCPI) যোগ দেওয়ার পর থেকেই...