Thursday, March 26, 2026

ভয়াবহ পথদুর্ঘটনা! গুরুগ্রামে জাতীয় সড়কে দুমড়েমুচড়ে গেল গাড়ি

Date:

Share post:

উৎসবের মধ্যে গুরুগ্রামে ভয়াবহ দুর্ঘটনা (Accident)। ৯ নম্বর জাতীয় সড়কে ডিভাইডারে ধাক্কা মেরে গাড়ি (Car) উল্টে ৫ যাত্রীর মৃত্যুর খবর মিলেছে। গাড়ির ভিতরে থাকা ছজনের মধ্যে জীবিত যাত্রীর শারীরিক পরিস্থিতিও আশঙ্কাজনক। তাঁর চিকিৎসা চলছে।

পুলিশ সূত্রে খবর, সোমবার ভোর সাড়ে চারটা নাগাদ এই দুর্ঘটনাটি (Accident) ঘটে। প্রচণ্ড গতির জেরেই জাতীয় সড়কের কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে সজোরে ধাক্কা মারে। ধাক্কা মেরেই গাড়িতে উল্টে যায়। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি দুমড়েমুচড়ে গিয়েছে। গাড়ির ভিতরে থাকা ৬ জনের মধ্যে ৫ জনেরই ঘটনাস্থলেই মৃত্যু হয়। সংজ্ঞাহীন অবস্থায় এক যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শারীরিক পরিস্থিতি যথেষ্ট আশঙ্কাজনক।

গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর উত্তরপ্রদেশের বলে পুলিশ (Police) সূত্রে খবর। গাড়িটির মালিকের খোঁজ চালাচ্ছে পুলিশ।

Related articles

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...