Thursday, March 26, 2026

শ্রীময়ী-কন্যাকে কাঞ্চনের AI কপি আখ্যা, মেয়ের জনপ্রিয়তায় অবাক অভিনেত্রী 

Date:

Share post:

আজ মহাসপ্তমী (Mahasaptami)। পুরোদমে পুজোর আনন্দ গ্রাম থেকে শহর, জেলা থেকে রাজ্য সর্বত্র। ষষ্ঠীর রাতে মহানগরীতে জনসমুদ্র, প্রাণভরে ঠাকুর দেখতে ব্যস্ত সাধারণ মানুষের পাশাপাশি সেলেব্রেটি। বাবার কোলে চড়ে ঠাকুর দেখতে বেরিয়েছে কাঞ্চন কন্যা (Kanchan Mallick daughter)। মণ্ডপে পৌঁছেই দুর্গা দর্শনার্থীদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সে। কৃষভি মল্লিকের জনপ্রিয়তায় খুশি মা শ্রীময়ী চট্টরাজ (Sreemoyi Chattaraj)। হাসতে হাসতে বলেই ফেললেন, “আমাদের থেকেও দেখলাম বেশি জনপ্রিয় কৃষভি! ও অবাক হয়ে দুর্গাপ্রতিমা দেখছে। আর আশপাশের সকলে ওকে! সকলেই গাল ছুঁয়ে আদর করতে চাইছে। আর বলছে, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত কাঞ্চনের ‘এআই সংস্করণ’! এমনকি কান দুটো পর্যন্ত!” মা-বাবা যখন ঘর্মাক্ত ক্লান্ত, সেলিব্রেটি কন্যা তখন তার চনমনে সারল্যে নেট দুনিয়ার নজর কেড়েছে।

অভিনেতা কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ একরত্তিকে নিয়ে পঞ্চমী থেকেই ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন। অভিনেত্রী আবার ষষ্ঠীতে নিয়ম মেনে সন্তানের জন্য পুজোও করেছেন। সেলিব্রেটি দম্পতি বিভিন্ন মণ্ডপে পৌঁছতেই সাধারণ মানুষের ক্যামেরার ফ্ল্যাশ ঘুরে যাচ্ছে ছোট্ট কৃষভির দিকে। তার অবশ্য কোন দিকে ভ্রুক্ষেপ নেই। শিশু অবাক দৃষ্টিতে দেবী দুর্গা দর্শনে ব্যস্ত। অনেক বাচ্চাই ভিড় পছন্দ করে না। কিন্তু কাঞ্চন-কন্যার সেরকম কোনও সমস্যা নেই। তাই মেয়ে কোলে চুটিয়ে ঠাকুর দেখছেন যুগলে।

Related articles

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...