Thursday, March 26, 2026

দুর্গাপুজোয় কলকাতা পুলিশের সবচেয়ে বেশি নজর থাকে নারী নিরাপত্তায় 

Date:

Share post:

রিমা খাঁড়া গুপ্ত, অফিসার ইন চার্জ, টালিগঞ্জ মহিলা থানা
দুর্গাপুজোয় কলকাতায় শুধু বাংলার বিভিন্ন প্রান্তের মানুষই নন, বাংলার বাইরে থেকে এমনকী বিদেশ থেকেও অনেকে আসেন। ফলে উপচে পড়ে মহানগরের গলি থেকে রাজপথ। এই সময় ভিড় সামলানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ থাকে কলকাতা পুলিশের (Kolkata Police) কাছে। আর আমাদের নজরে সবথেকে বেশি গুরুত্ব পায় মহিলাদের নিরাপত্তা। সেদিকে বিশেষ নজর দেয় কলকাতা পুলিশ।

আমি যেহেতু টালিগঞ্জ মহিলা থানার অফিসার ইন চার্জ, সেই কারণে মহিলাদের নিরাপত্তার বিষয়ে আমরা বেশি করে গুরুত্ব দিই। বিভিন্ন জায়গায় টহলদারি চলে। মহিলা পুলিশের টিম থাকে। সেই বিশেষ টিমের নাম ‘উইনার্স’। তারা স্কুটিতে করে ছোট রাস্তাতেও টহল দিতে পারে। কোথাও মহিলাদের সঙ্গে কোনও অপ্রীতিকর পরিস্থিতি নজরে এলে তৎক্ষণাৎ আমরা ব্যবস্থা নিই। যদি অভিযোগ গুরুতর হয়, এফআইআর করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

আমাদের সবসময় নজর থাকে যেন সবাই ভালোভাবে কলকাতার দুর্গাপুজো উপভোগ করতে পারেন। সবাই যেন পুজোটা ভালোভাবে দেখতে পারেন সেদিকেই নজর থাকে কলকাতা পুলিশের (Kolkata Police)। আর তাতে অবশ্যই বিশেষ গুরুত্ব পায় মহিলা নিরাপত্তা।

Related articles

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...