Thursday, March 26, 2026

কোয়েটায় ভয়াবহ বিস্ফোরণ! নিহত অন্তত ১০, আহত বহু

Date:

Share post:

অধিকৃত কাশ্মীর থেকে বালুচিস্তান—বিদ্রোহের আগুনে জ্বলছে পাকিস্তান। তার মধ্যেই মঙ্গলবার বালুচিস্তানের কোয়েটায় ঘটল ভয়াবহ বিস্ফোরণ। অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, আহত বহু মানুষ।

স্থানীয় সূত্রে জানা গেছে, কোয়েটার জারঘুন রোডে পাক সেনার ফ্রন্টিয়ার কর্পস সদর দফতরের এক কোণে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শক্তি এতটাই প্রবল ছিল যে আশপাশের বাড়িঘরের জানলা-দরজা ভেঙে যায়। ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে সমগ্র এলাকায়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, বিস্ফোরণের সঙ্গে সঙ্গে গুলির শব্দও শোনা যায়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে বিস্ফোরণের ভয়ঙ্কর মুহূর্ত। তবে ঠিক কোন গোষ্ঠী এই ঘটনার পিছনে রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। পাকিস্তানি প্রশাসন ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। তবে এই বিস্ফোরণের পর ফের প্রশ্ন উঠছে—বিদ্রোহ ও অস্থিরতার আগুনে দাউ দাউ করে জ্বলতে থাকা বালুচিস্তানে নিরাপত্তা কতটা সুরক্ষিত?

আরও পড়ুন – মহাঅষ্টমীতে বেলুড় মঠে ঐতিহ্যমণ্ডিত কুমারী পূজা, ভক্তদের ঢল 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...