Thursday, March 26, 2026

উৎসবের রাতে হাওড়ায় চলল গুলি! খুন বিহারের বাসিন্দা

Date:

Share post:

মহাষ্টমীর রাতে অপ্রীতিকর ঘটনা হাওড়ায়। দুষ্কৃতীদের ছোড়া গুলিতে মৃত্যু হল এক বিহারের (Bihar) বাসিন্দার। পুজো দেখতে হাওড়ায় (Howrah) আসা ওই ব্যক্তির উপর কারা গুলি চালিয়েছিল, তা নিয়ে তদন্তে হাওড়া কমিশনারেটের পুলিশ।

জানা যায়, বিহারের (Bihar) বাসিন্দা সুরেশ যাদব দুর্গাপুজো (Durgapuja) উপলক্ষ্যে বাংলায় এসেছিলেন। পরিবারের দাবি, পুজো দেখতেই মহাষ্টমীর রাতে তিনি বেরিয়েছিলেন। হাওড়ার বনবিহারী রোড এলাকায় দুষ্কৃতীরা তাঁর উপর গুলি চালালে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের দাবি, বনবিহারী রোড দিয়ে হেঁটে যাচ্ছিলেন সুরেশ যাদব। সেই সময় একটি বাইকে ৩ দুষ্কৃতী এসে গুলি চালায় তাঁর উপর। মুহুর্তে বাইক আরোহী দুষ্কৃতীরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা খবর দেন পুলিশে। পুলিশ এসে উদ্ধার করে সুরেশ যাদবের দেহ।

আরও পড়ুন: পুজো দেখতে গিয়ে মর্মান্তিক মৃত্যু! প্রাণ গেল হরিদেবপুরের গৃহবধূর

জানা গিয়েছে, সুরেশ যাদবের বাড়ি বিহারের গোপালগঞ্জে। তাঁর স্ত্রী গোপালগঞ্জের প্রাক্তন পঞ্চায়েত প্রধান। এই খুনের পিছনে কী কারণ থাকতে পারে, তা তদন্ত করে দেখছে পুলিশ। কোনও পুরনো শত্রুতা রয়েছে কিনা, তা নিয়েও তদন্ত করা হচ্ছে। খোঁজ চালানো হচ্ছে দুষ্কৃতীদের।

Related articles

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...