Monday, June 22, 2026

পুজো দেখতে গিয়ে মর্মান্তিক মৃত্যু! প্রাণ গেল হরিদেবপুরের গৃহবধূর

Date:

Share post:

সপ্তমীর মধ্যরাতে ঠাকুর দেখতে বেরিয়ে মর্মান্তিক মৃত্যু হল হরিদেবপুরের এক গৃহবধূর। হাঁপানির রোগী ওই বধূকে সিপিআর (CPR) দিয়ে বাঁচানোর চেষ্টা করা হলেও শেষ রক্ষা হয়নি। বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কাজে এলো না গ্রিন করিডোর (green corridor) করে পুলিশের বাঁচানোর চেষ্টা।

বেহালা নতুন দল পূজো মণ্ডপে সপ্তমীতে মধ্যরাতে ঠাকুর দেখতে গিয়েছিলেন হরিদেবপুরের সঙ্গীতা রানা ও তাঁর পরিবার। ভিড়ের মধ্যে তাঁর সন্তান হাতছাড়া হয়ে যায়। তা নিয়ে অন্যান্য দর্শনার্থীদের সঙ্গে বচসা হয়। কিছুটা কথা কাটাকাটি হওয়ার পর শারীরিক সমস্যা অনুভব করেন সঙ্গীতা। দ্রুত জানানো হয় উপস্থিত নিরাপত্তা কর্মীদের।

আরও পড়ুন: মহাষ্টমীতে প্রথা মেনে বেলুড় মঠে কুমারী পুজো, ভক্তের ঢল

সাময়িকভাবে ক্লাব কর্তৃপক্ষ ও পুলিশের পক্ষ থেকে সিপিআর দিয়ে তাঁকে সুস্থ করার চেষ্টা করা হয়। দ্রুত গ্রিন করিডোর করে নিয়ে যাওয়া হয় বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে। যদিও সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। পরিবার জানিয়েছে, তিনি আগে থেকেই হাঁপানির রোগী ছিলেন। পুজো মণ্ডপে কথা কাটাকাটি হওয়াতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় এবং তাঁর মৃত্যু হয়।

Related articles

আলিয়া-রণবীরের শুটিং সেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ১

শুটিং সেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু! সঞ্জয় লীলা বনশালির সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’ (Love and War)-এর সেটে মৃত্যু হয়েছে...

ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ ছাড়লেন কিয়ের স্টার্মার, লেবার পার্টির নেতৃত্ব থেকেও ইস্তফা

রাজনৈতিক চাপের মুখে পড়ে অবশেষে ব্রিটেনের প্রধানমন্ত্রীর (UK Prime Minister) পদ থেকে ইস্তফা দিলেন কিয়ের স্টার্মার (Keir Starmer)।...

কেন্দ্র নির্ভর রাজ্য বাজেট! খোঁচা দিয়ে সহযোগিতা-বিরোধিতার বার্তা কুণালদের

কেন্দ্র নির্ভর রাজ্য বাজেট। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রাপ্য টাকা কিন্তু কেন্দ্রীয় সরকার দেয়নি। সোমবার, রাজ্য বাজেট (WB Budget...

কলেজ ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনা! গ্রেফতার বিজেপি নেতার ভাইপো

বিজেপি শাসিত রাজ্যে নারী নিরাপত্তা যে একেবারে ধুলোয় মিশে গিয়েছে সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই। কলেজের এক ছাত্রীকে...