Monday, June 22, 2026

মহাষ্টমীতে প্রথা মেনে বেলুড় মঠে কুমারী পুজো, ভক্তের ঢল

Date:

Share post:

মহাষ্টমী মানেই বেলুড় মঠে উপচে পড়া ভিড়। মঙ্গলবার সকালে যাবতীয় রীতিনীতি নিয়ম মেনে সম্পন্ন হল কুমারী পুজো (Kumari Puja)। এবছর বেলুড় মঠে (Belur Math) কুমারী হয়েছিল শ্রীণিকা মুখোপাধ্যায়। হুগলির উত্তরপাড়ার বাসিন্দা লক্ষ্মীজনার্দন ও মৌসুমির একমাত্র কন্যা শ্রীণিকার বয়স ৫ বছর ২ মাস। ৫ থেকে ৬ বছরের ব্রাহ্মণ কন্যাকে বেলুড় মঠে কুমারী হিসেবে নির্বাচিত করা হয়।

সকাল ৯টায় সমস্ত রীতি মেনে শুরু হয় কুমারী পুজো। বিশুদ্ধ সিদ্ধান্ত মতে প্রতিবারের প্রথা মেনে বেলুড়ে এই কুমারী পুজোর আয়োজন করা হয়ে থাকে। বেলুড়ের এবছরের পুজো ১২৫ বছরে পদার্পণ করল। কুমারী পুজো সম্পন্ন হওয়ার পর বেলুড় মঠের মহারাজরা ‘উমা’কে অঞ্জলি দিয়ে প্রণাম করেন। এরপর বেলুড় মঠের তরফে ‘উমা’ শ্রীণিকার হাতে উপহার তুলে দেওয়া হয়।

আরও পড়ুন: দুর্গাপুজোয় ফের মোদির বাঙালি-প্রেম! চিত্তরঞ্জন পার্কে আরতিতে যোগ

১৯০১ সালে বেলুড় মঠে কুমারী পুজোর সূচনা করেছিলেন স্বামী বিবেকানন্দ স্বয়ং। সারদা মায়ের উপস্থিতিতে ৯ জন কুমারীকে পুজো করা হয়েছিল। এরপর থেকেই প্রতি বছর বছর বেলুড় মঠে কুমারী পুজো হয়ে আসছে। মহাষ্টমীর দিন কুমারীকে দেবী হিসেবে উপাসনা করেন। মঠে বিপুল ভক্তের ঢলের পাশাপাশি বেলুড় মঠের নিজস্ব ওয়েবসাইট, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে কুমারী পুজোর সরাসরি সম্প্রচারের ব্যবস্থাও করা হয়েছিল। উপস্থিত ছিলেন বেলুড় মঠের অধ্যক্ষ স্বামী গৌতমানন্দজি মহারাজসহ বেলুড়ের মহারাজরা।

Related articles

ফুঁসছে তিস্তা, উত্তর সিকিমে ফের বন্যার আশঙ্কা

উত্তর সিকিমে (North Sikkim) টানা ভারী বৃষ্টিপাতের জেরে ক্রমশ উদ্বেগ বাড়ছে। গত কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে তিস্তা নদীর (Teesta...

FIFA World Cup: রেকর্ড সৃষ্টির সামনে মেসি, অস্ট্রিয়ার বিরুদ্ধে বদলাবে আর্জেন্টিনার একাদশ?

বিশ্বকাপে(FIFA World Cup) গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে সোমবার রাতে আর্জেন্টিনা প্রতিপক্ষ অস্ট্রিয়া। প্লে অফ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে...

জেনে নিন সোমবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

নিজেকে বদলে ফেলছেন শুভেন্দু অধিকারী

নিজেকে বদলে ফেলেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আগা-পাস্তলা নিজেকে রাজ্যের মুখ্যমন্ত্রী, সকলের মুখ্যমন্ত্রী, মানুষের মুখ্যমন্ত্রী হিসাবে তুলে ধরছেন। কীভাবে?...