Monday, June 22, 2026

দুর্গাপুজোয় ফের মোদির বাঙালি-প্রেম! চিত্তরঞ্জন পার্কে আরতিতে যোগ

Date:

Share post:

বিজেপি শাসিত রাজ্যগুলিতে প্রবল বাঙালি বিদ্বেষ। বাংলা বললেই মারধর করে রীতিমতো অন্য দেশে পাঠিয়ে দিয়েছে বিজেপির প্রশাসনগুলি। এরপরই বাংলা জুড়ে শুরু হয়েছে প্রতিবাদ। মুখ রক্ষায় বাংলায় এসে নরেন্দ্র মোদির (Narendra Modi) মুখে দুর্গা পুজোর কথা শোনা গিয়েছিল। এবার দুর্গা পুজোর মহাষ্টমীতে সোজা চলে গেলেন দিল্লি চিত্তরঞ্জন পার্কে (C R Park)। দুর্গাপুজোয় আরতি করে বাঙালি প্রেম দেখাতে চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মহাষ্টমীতে যখন কলকাতায় পথে পথে দুর্গাপুজোর উৎসবে সাধারণ মানুষের জনজোয়ার, ঠিক সেই সময়েই ফের প্রচারের আলোয় আসার চেষ্টা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। দিল্লির চিত্তরঞ্জন পার্কে পুজো প্যান্ডেলে দেখা গেল দেশের প্রধানমন্ত্রীকে। সেই সঙ্গে গেলেন সিআর পার্কের কালীবাড়িতেও।

আরও পড়ুন: গান্ধী, মোদি সন্ত্রাসবাদী! ভারত-বিদ্বেষের শিকার লণ্ডনের গান্ধীমূর্তি

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দুর্গাপুজোয় যোগ দেওয়ার ছবি শেয়ার করেন মোদি। তিনি (Narendra Modi) লেখেন, আজ পবিত্র মহাষ্টমী, আমি গিয়েছিলাম দিল্লির চিত্তরঞ্জন পার্কে (CR Park) দুর্গাপুজোর উৎসবে যোগ দিতে। চিত্তরঞ্জন পার্ক তার বাঙালি সংস্কৃতির সঙ্গে গভীর যোগাযোগের জন্যই পরিচিত। এই উৎসব ভারতের বিভিন্নতার মধ্যে ঐক্যের শক্তি এবং সমাজের সাংস্কৃতিক বিভিন্নতার যথার্থ প্রতিফলন। সকলের সুখ এবং সুস্থতার প্রার্থনা করি।

Related articles

ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ ছাড়লেন কিয়ের স্টার্মার, লেবার পার্টির নেতৃত্ব থেকেও ইস্তফা

রাজনৈতিক চাপের মুখে পড়ে অবশেষে ব্রিটেনের প্রধানমন্ত্রীর (UK Prime Minister) পদ থেকে ইস্তফা দিলেন কিয়ের স্টার্মার (Keir Starmer)।...

কেন্দ্র নির্ভর রাজ্য বাজেট! খোঁচা দিয়ে সহযোগিতা-বিরোধিতার বার্তা কুণালদের

কেন্দ্র নির্ভর রাজ্য বাজেট। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রাপ্য টাকা কিন্তু কেন্দ্রীয় সরকার দেয়নি। সোমবার, রাজ্য বাজেট (WB Budget...

কলেজ ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনা! গ্রেফতার বিজেপি নেতার ভাইপো

বিজেপি শাসিত রাজ্যে নারী নিরাপত্তা যে একেবারে ধুলোয় মিশে গিয়েছে সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই। কলেজের এক ছাত্রীকে...

আলিমুদ্দিনের পর শমীকের বাড়িতেও ‘পদ্মশ্রী’ অভিনেতা, ছবি পোস্ট প্রসেনজিতের

বামনেতা বিমান বসুর পর এবার বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের (Shamik Bhattacharya) সঙ্গে দেখা গেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে (Prosenjit...