Monday, June 22, 2026

গান্ধী, মোদি সন্ত্রাসবাদী! ভারত-বিদ্বেষের শিকার লণ্ডনের গান্ধীমূর্তি

Date:

Share post:

রাষ্ট্রসঙ্ঘের দরবারে প্রবল ভারত বিদ্বেষের ছবি তুলে ধরেছেন শাহবাজ শরিফ থেকে মহম্মদ ইউনূসের মতো রাষ্ট্রনায়করা। ভারতের তরফ থেকে প্রতিবাদ হলেও আদতে গোটা বিশ্ব কার পক্ষে তা স্পষ্ট হয়নি সেখানে। সেই অধ্যায় শেষ হতে না হতেই প্রবল ভারত-বিদ্বেষের শিকার লণ্ডনে মহাত্মা গান্ধীর মূর্তি। তাভিস্টক স্কোয়্যারে (Tavistock Square) গান্ধীর ব্রোঞ্জের মূর্তির উপর গ্রাফিটি দিয়ে লিখে দেওয়া হয় – সন্ত্রাসবাদী। গান্ধী, মোদি ও হিন্দুস্তানি।

এই ঘটনার প্রতিবাদে সরব ইংল্যান্ডে ভারতীয় হাইকমিশনার (Indian High Commission)। যদিও ঘটনায় এখনও কোনও গ্রেফতারির পথে যায়নি ইংল্যান্ড প্রশাসন। শুধুমাত্র মূর্তিতে আঁকা গ্রাফিটি পরিষ্কার করা হয়েছে। তবে ইংল্যান্ড প্রশাসনিক আধিকারিকদের পাশাপাশি ভারতীয় দূতাবাসের আধিকারিকরাও ঘটনাস্থল পরিদর্শন করেন।

আরও পড়ুন: প্রয়াত রাজনীতিক, ক্রীড়া প্রশাসক বিজয় মালহোত্রা: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

ভারতীয় হাইকমিশন এই মর্মে জানিয়েছে যে গোটা বিষয়টি স্থানীয় কর্তৃপক্ষের কাছে উত্থাপন করা হয়েছে এবং তারা মূর্তিটিকে তার ‘মূল মর্যাদায়’ ফিরিয়ে আনার জন্য কাজ শুরু করেছে। ২ অক্টোবর, মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী আন্তর্জাতিক অহিংসা দিবস হিসাবে স্বীকৃত। লন্ডনে ভারতীয় হাই কমিশন এর তরফে এক্স পোস্টে লেখা হয়েছে, লন্ডনের তাভিস্টক স্কোয়্যারে মহাত্মা গান্ধীর মূর্তি বিকৃত করার ঘটনার তীব্র নিন্দা করছি। এই ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। এটি কেবল মূর্তি বিকৃতির ঘটনা নয়, আন্তর্জাতিক অহিংসা দিবসের তিন দিন আগে অহিংসার ও মহাত্মার নীতির উপর এটি একটি হিংসাত্মক আক্রমণ। আমাদের দল ইতিমধ্যে ঘটনাস্থলে রয়েছে। মূর্তিটি তার মূল মর্যাদায় ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

Related articles

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...

মহানগরে হরিহরণের সঙ্গীত জীবনের ৫০ বছর উদযাপন, গজল সন্ধ্যায় মাতল নজরুল মঞ্চ

গানের শহর কলকাতায় সুরের জাদু ছড়ালেন 'উস্তাদ-এ-গজল' হরিহরণ (Hariharan)। ২০ জুন (২০২৬) কলকাতার নজরুল মঞ্চে বসেছিল তাঁর একক...

লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, মৃত ১৫ 

ভয়ঙ্কর ঘটনা! এবার লখনউয়ের কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডের (Lucknow Fire) ঘটনায় মৃত ১৫। শেষ পাওয়া খবর অনুযায়ী, সেখানে এখনও...