Thursday, March 26, 2026

জয় দিয়েই বিশ্বকাপের সূচনা হরমনপ্রীতদের, চিন্তা থাকল ব্যাটিং নিয়ে

Date:

Share post:

জয় দিয়ে একদিনের মহিলা বিশ্বকাপের সূচনা করল ভারত। গুয়াহাটিতে প্ৰথম ম্যাচে শ্রীলঙ্কাকে ডিএলএসে ৫৯ রানে হারাল ভারত।

ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। কিন্তু প্রথম ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই শুরু হয় বৃষ্টি,  এর ফলে খেলা হয় ৪৭ ওভারের। বৃষ্টি, মেঘলা আবহাওয়ার মধ্যে হরমনপ্রীতদের সমস্যায় ফেললেন শ্রীলঙ্কার স্পিনারেরা। প্রত্যাশা মতো খেলতে পারলেন না ভারতীয় মহিলা দলের ব্যাটারেরা।

হারলিন দেওল, জেমাইমা রদ্রিগেজ এবং হরমনপ্রীত বড় রান করতে ব্যর্থ হলেন।  অমনজোৎ কৌর ও দীপ্তি শর্মার হাফ সেঞ্চুরি এবং তাদের শতরানের পার্টনারশিপের সুবাদে ভারতের স্কোর দাঁড়ায় ৪৭ ওভারে ২৬৯/৮।

আরও পড়ুন :শ্রেয়ার সুরেই বিশ্বকাপের বোধন, উদ্বোধনী অনুষ্ঠানে শ্রদ্ধায় স্মরণ প্রয়াত জুবিনকেও

রান তাড়া করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। ২১১ রানে শেষ হয় শ্রীলঙ্কার ইনিংস। ভারতের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন দীপ্তি শর্মা।  ৫ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। পাকিস্তান ম্যাচের আগে কিন্তু ভারতের ব্যাটিং নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে।

 

Related articles

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...